নজরবন্দি ব্যুরোঃ এবার কয়েক মিনিটেই সুড়ঙ্গপথে নিউটাউন টু বিমানবন্দর, মেগা সিটি কলকাতায় (Kolkata) সর্বদাই একের পর এক চমক দেই শহরবাসীকে। বাদ গেলনা এবছরও, আরও এক নয়া চমক নিয়ে হাজির হিডকো। এবার শহরে রাস্তার উপর নয়, মাটির নীচ দিয়ে ছুটবে গাড়ি। এক নিমেষেই পৌঁছে যাওয়া যাবে এ প্রান্ত থেকে সে প্রান্ত। মুক্তি মিলবে যানজটের হাত থেকে। তৈরি হবে দুটি পাতালপথ। একটি গাড়ির জন্য অন্যটি পথচারীদের। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। দু’বছরের মধ্যেই নিউটাউনের (Newtown) ওই ব্যস্ত রাস্তায় তৈরি হয়ে যাবে নতুন ভূগর্ভস্থ পথ।
আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ‘সিন্ধু’ জয়, চলতি বছরে তৃতীয় খেতাব


যানজট হচ্ছে বিশ্ববাংলা গেট (Biswa Bangla Gate) সংলগ্ন রাস্তায়। সমস্যা হলেও কিছু করার নেই, কারণ ওপরে বিশ্ববাংলা গেট রয়েছে, তাই উপায় নেই ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার তৈরি করার। যে কারণে সমস্যা মেটাতে অভিনব পরিকল্পনা নিল হিডকো। বিশ্ববাংলা গেটের নীচে ৩২০ মিটার দীর্ঘ হবে ওই সুড়ঙ্গপথ।

নিউটাউনের রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। তাই সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, ওই টানেলের ভিতর দিয়ে ছোট গাড়ি এবং মোটরসাইকেল, স্কুটার যাতায়াত করতে পারবে। পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাত থাকবে। মাটির ৪.২ মিটার গভীরে হবে পথটি।
সুড়ঙ্গপথে নিউটাউন থেকে বিমানবন্দর (Newtown-Airport)


অত্যাধুনিক শহরের তকমা আগেই পেয়েছে নিউটাউন-রাজারহাট। এবার সেই মুকুটেই যুক্ত হল আরও এক নতুন পালক। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে এবার নিউটাউনে তৈরি হচ্ছে আন্ডারপাস। এই সুড়ঙ্গপথ দিয়ে গাড়ি ছুটবে নিউটাউন পর্যন্ত। যানজট এড়িয়ে খুব সহজেই অতিক্রম করা যাবে নিউটাউন টু বিমানবন্দরের দূরত্ব। প্রথম পর্যায়ে ৩২০ মিটার দীর্ঘ একটি পথ তৈরি হবে নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে নারকেলবাগান পর্যন্ত। পরের ধাপে তা পৌঁছবে কলকাতা বিমানবন্দর (Dumdum Airport) পর্যন্ত।

সূত্রের খবর নিউটাউন টু কলকাতা বিমানবন্দর (Newtown-Dumdum Airport), মাটির নীচের এই রাস্তা নির্মাণে মোট খরচ পড়ছে ৬৮ কোটি টাকা। সুড়ঙ্গপথ হবে ৩২০ মিটার দীর্ঘ। রাজারহাট নিউটাউনের বিধায়ক (Rajarhat Newtown MLA) তাপস চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ রয়েছে। কিন্তু, বাংলার সঙ্গে আর্থিক বঞ্চনা করেই চলেছে কেন্দ্র। ফলে কেন্দ্রের দিকে না তাকিয়ে রাজ্যের তরফেই ইতিমধ্যেই এই প্রকল্প রূপায়নের কাজ শুরু হয়ে গিয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হবে এই সুড়ঙ্গপথ। হিডকোকে (HIDCO) এই প্রকল্প রূপায়নের যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে। নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এই আন্ডরপাসটি মূলত চারটি লেনে ভাগ করা থাকবে। ৩২০ মিটার দীর্ঘ এই আন্ডরপাসে থাকবে গাড়ি চলাচলের আলাদা করিডর এবং পথচারিদের জন্য আলাদা লেন। গোটা সুড়ঙ্গপথে থাকবে অত্যাধুনিক আলো।
এবার কয়েক মিনিটেই সুড়ঙ্গপথে নিউটাউন টু বিমানবন্দর, হু হু করে ছুটবে গাড়ি

বিশ্বের একাধিক দেশে এইরকম সুড়ঙ্গপথে গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ভারতে এই ধরণের ভূগর্ভপথ এই প্রথম। বাংলার মুকুটেই সেই পালক যুক্ত হতে চলেছে। এই আন্ডারপাস তৈরি হলে অল্প সময়ের মধ্যেই যানজট এড়িয়ে নিউটাউন থেকে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে (Newtown To Dumdum Airport Underpass)।







