নজরবন্দি ব্যুরোঃ দুই পক্ষের মধ্যে চলছিল দুর্ধর্ষ লড়াই। কিন্তু একেবারে কি পয়েন্টে নিজেকে শক্তিশালী রেখে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। তাঁর কাছে পরাজিত হলেন চিনের ওয়াং ঝি ই। এই নিয়ে চলতি বছরে তৃতীয় খেতাব জয়লাভ করলেন তিনি।
আরও পড়ুনঃ IPL 23: সামনের বছর IPL আড়াই মাসের! বন্ধ থাকবে সব বড় টুর্নামেন্টে, ভারতের দাবি মানল ICC



শুরু থেকেই চলছিল চুড়ান্ত নাটকিয়তা। প্রথম সেটে চিনা শাটলার ওয়াং ঝি ইকে ২১-৯ এ পরাজিত করেন সিন্ধু। এরপর দ্বিতীয় গেমে একেবারে জ্বলে ওঠেন ওয়াং ঝি। ১১-২১ পয়েন্টে হার হয় সিন্ধুর। তাই শেষ সেটে চলছিল টানটান উত্তেজনা। খেলার ফলাফল যখন ১৯-১৪ তখনই সিন্ধুর জয় একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল। একটি মাত্র পয়েন্ট খুইয়ে খেতাব জয় করলেন তিনি।



এদিন দ্বিতীয় সেট হারের পর যেভাবে ২৭ বছরের ভারতীয় তারকা কামব্যাক করলেন তাতে কুর্নিশ জানাচ্ছেন তাঁর ফ্যানেরা। একেবারে কোণঠাসা করে দিয়েছিলেন প্রতিপক্ষকে। ভারতীয়দের মধ্যে সিন্ধু তৃতীয় খেলোয়াড় যিনি সিঙ্গাপুর খেতাব জয় করলেন। এর আগে এই খেতাব জয়লাভ করেন সাইনা নেহওয়াল এবং বিসাই প্রনীত।
Let us all take a break from worrying about the dip in someone’s batting form and celebrate this legend and her consistency 🫡#PVSindhu #badminton #SingaporeOpen2022 #Singapore @Pvsindhu1
pic.twitter.com/qAqWpwEEso— Pranav pratap singh (@PranavMatraaPPS) July 17, 2022
সিঙ্গাপুরে ‘সিন্ধু’ জয়, কমনওয়েলথে সিন্ধু ভরসা

এই নিয়ে চলতি বছরে তৃতীয় খেতাব জয়লাভ করলেন সিন্ধু। এর আগে চলতি বছরে সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনে চলেছে সিন্ধু ঝড়। ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। তার আগে সিন্ধুর এই জয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।







