IPL 23: সামনের বছর IPL আড়াই মাসের! বন্ধ থাকবে সব বড় টুর্নামেন্টে, ভারতের দাবি মানল ICC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের সর্বচ্চ নিয়ামক সংস্থার প্রতি ভারতীয় বোর্ডের প্রভাব কতটা তা আরও একবার সামনে এলো। আগামী বছর সব বড় দলের আন্তর্জাতিক সিরিজ বন্ধ রেখে আড়াই মাস ধরে হবে আইপিএল।

আরও পড়ুনঃ ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার

বোর্ডের এই প্রস্তাবে রাজি হয়েছে আইসিসি (ICC)। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের এমনটাই দাবি। ওই ক্রিকেট ওয়েবসাইটের দাবি অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহ থেকে আড়াই মাসের একটি উইনডো রাখা হয়েছে আইপিএলের (IPL) জন্য।

4 13

ওই সময় বড় কোনও দলের কোনও সিরিজ থাকবে না। ফলে বিশ্বের সব সেরা তারকা আইপিএলে অংশ নিতে পারবেন। দেড় মাসের বদলে পরের আইসিসির এফটিপি উইন্ডো থেকে আইপিএল হবে আড়াই মাসের, বিরাট অঙ্কের মিডিয়া স্বত্ত্ব পাওয়ার পরই ঘোষণা করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

সামনের বছর IPL আড়াই মাসের! বন্ধ থাকবে সব বড় টুর্নামেন্টে, ভারতের দাবি মানল ICC

আর এর পরেই ICC-র সাথে শুরু হয় আলোচনা। পাক ক্রিকেট বোর্ড ভারতের এই প্রস্তাবের বিরোধিতা করলেও শেষমেষ তা ধোপে টেকেনি।

6 11

সামনের বছর IPL আড়াই মাসের! বন্ধ থাকবে সব বড় টুর্নামেন্টে, ভারতের দাবি মানল ICC

যদিও এভাবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য আইসিসির উইনডো রাখাটাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত