মূলত ব্যাডমিণ্টন কোর্টেই ঝড় হিসেবে পরিচিত সিন্ধু। যেদিন ফর্মে থাকেন, নাস্তানাবুদ করে ছাড়েন প্রতিপক্ষদের। ব্রাজিল অলিম্পিকে রূপো জয়ের পর এবারের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছেন তিনি। এরপরে দেশে ফিরেও একাধিক চোখ ধাঁধানো পারফর্মেন্সের সাক্ষী রেখেছিলেন সকলকে।
দেশীয় প্রতিপক্ষ মালবিকা বনসোদকে কোনো রকমের প্রভাব সৃষ্টি করতে দেওয়ার আগেই মাত্র ৩৫ মিনিটের মাথায় ২১-১৩, ও ২১-১৬ ফলাফলে ম্যাচ নিজের পক্ষে নিয়ে নেন অলিম্পিকে দুবারের এই পদক জয়ী। নতুন বছরের শুরুতেই নিজের এই জয়ে যথেষ্ট খুশি এই হায়দ্রাবাদি শাটলার।