P. V. Sindhu: ভুবনের গানে বুঁদ পিভি সিন্ধু, পা মেলালেন কাঁচা বাদামের তালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেও বীরভূমের গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। সকলের বাদাম কাকু। হাতে দাঁড়ি পাল্লা নিয়ে বাদাম মাপার পাশাপাশি মুখে লেগে থাকত গান। সেই গান শুনতে শুনতে বাদাম কিনত সকলে। এভাবেই একদিন নেটমাধ্যমে ভাইরাল হয়ে যান তিনি। তার গাওয়া “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম” আজ সকলের মুখে মুখে। এবার ভুবনের গানে বুঁদ পিভি সিন্ধু!

আরও পড়ুনঃ লাগাতার আন্দোলনে বাড়ছে শারীরিক অক্ষমতা, হাসপাতালে ভর্তি হবু শিক্ষকরা 

কিছু সময় আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও আপলোড করেন হায়দ্রাবাদি সুন্দরী। যেখানে হলুদ রঙের ড্রেসে ধরা দিয়ছেন তিনি। সেই পোশাক পরেই এবার কাঁচা বাদামের তালে পা মেলালেন এই জনপ্রিয় শাটলার। যা দেখে চোখ ছানাবড়া সকলের। আসলে পিভি সিন্ধুকে যে এইভাবে দেখা যাবে তা  স্বপ্নেও ভাবতে পারেননি অনুরাগীরা।

ভুবনের গানে বুঁদ পিভি সিন্ধু, নাচলেন তার গানে 

মূলত ব্যাডমিণ্টন কোর্টেই ঝড় হিসেবে পরিচিত সিন্ধু। যেদিন ফর্মে থাকেন, নাস্তানাবুদ করে ছাড়েন প্রতিপক্ষদের। ব্রাজিল অলিম্পিকে রূপো জয়ের পর এবারের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছেন তিনি। এরপরে দেশে ফিরেও একাধিক চোখ ধাঁধানো পারফর্মেন্সের সাক্ষী রেখেছিলেন সকলকে। এবার কাঁচা বাদাম গানে নেটমাধ্যম কাঁপালেন হায়দ্রাবাদি শাটলার। যা সহজেই মনজয় করেছে নেটিজেনদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত