P. V. Sindhu: ২০১৬ সালের পর প্রথম ১০-এর বাইরে চলে গেলেন সিন্ধু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে অন্যতম সেরা পিভি সিন্ধু। তিনি এক ও অদ্বিতীয়। দুবারের অলিম্পিক্সে পদকজয়ীর বছরের শুরুটা ভালো গেল না। খারাপ খবর এল।

আরও পড়ুনঃ মেসিকে কিনতে হাত মেলাতে পারে মেজর সকার লিগের ২৯ টি ক্লাব! জল্পনা তুঙ্গে

13 20

২০১৬ সালের পর এই তারকা শাটলার চলে গেলেন প্রথম দশের বাইরে। বিডব্লুএফ প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকা এই পরিসংখ্যান জানিয়ে দিল। গত সপ্তাহেই সুইস ওপেনের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপরেই এল এই খারাপ খবর।

২০১৬ সালের পর প্রথম ১০-এর বাইরে চলে গেলেন সিন্ধু

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু একটা সময় দুই নম্বরে ছিলেন। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে তিনি ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় ছিলেন প্রথম দশের মধ্যে। এই প্রথমবার ১০ থেকে ছিটকে যেতে হল তাঁকে। নেমে গেলেন ১১ নম্বরে।

২০১৬ সালের পর প্রথম ১০-এর বাইরে চলে গেলেন সিন্ধু

12 21

উল্লেখ্য পিভি সিন্ধু ২০১৩ সালের আগস্টে প্রথমবার ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে ঢুকেছিলেন। এরপর থেকে তিনি শীর্ষ দশে জায়গা ধরে রেখেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত