নজরবন্দি ব্যুরোঃ মরসুম শেষে মেসি কোথায় যেতে চলেছেন তা নিয়ে আলোচনা চলছেই। প্যারিস সঁ জরমঁতেই থাকবেন, না কি ঠিকানা বদল হবে লিয়োর? বিশ্ব ফুটবলে এখন এটাই খবর।
আরও পড়ুনঃ ইডেনে কবে কবে রয়েছে নাইটের ম্যাচ, জেনে রাখুন


শোনা যাচ্ছে, মেসিকে দলে টানতে নাকি হাত মেলাতে পারে মেজর সকার লিগে খেলা ২৯টি ক্লাব। মেসিকে বেতন দিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সংবাদপত্র ‘স্পোর্টস’ জানিয়েছে, মেসিকে সই করাতে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি মরিয়া।

মেজর সকার লিগে খেলা আরও ২৯টি ক্লাব আগ্রহ দেখিয়েছে লিয়োর প্রতি। এই পরিস্থিতিতে মেসিকে কিনতে যে বিপুল পরিমাণ টাকা জোগাড় করা দরকার তার জন্য হাত মেলাতে পারে এই লিগে খেলা এইসব ক্লাব। এই ক্লাবগুলো ঠিক করেছে তারা সবাই মিলে মেসির বেতনের টাকা দেবে।



তার পরে মেসি ঠিক করবেন তিনি এই ২৯টি ক্লাবের মধ্যে কোন ক্লাবে খেলবেন। মায়ামি ছাড়া মেসিকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টা।
মেসিকে কিনতে হাত মেলাতে পারে মেজর সকার লিগের ২৯ টি ক্লাব! জল্পনা তুঙ্গে

মেসিকে নেওয়ার ব্যাপারে ইন্টার মায়ামির কোচ ফিল নেভিল বলেছেন, ‘‘আমি এক বারও বলছি না মেসিকে নিতে চাই না। আমরা বিশ্বের সেরা ফুটবলারদের নিতে চাই। সেই তালিকায় মেসি রয়েছেন। মেসি মেজর সকার লিগে এলে লিগের ছবিটাই বদলে যাবে।’’







