নজরবন্দি ব্যুরো: গতবছরের শেষের দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন নতুন বছরের জন্য নতুন করে নিজেকে মেলে ধরার অঙ্গিকার নিয়েছিলেন পিভি সিন্ধু। যেমন কথা তেমনই কাজ আর তাতেই উঠে আসে সাফল্য। যারফলে, বিগত দুবছরের ট্রফির খরা কাটিয়ে দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ট্রফির বিজয়ী হলেন এই হায়দ্রাবাদি সুন্দরী।
আরও পড়ুনঃ ৭৩ হাজার টেস্টে আক্রান্ত মাত্র ৬ হাজার, কোভিডের তৃতীয় ঢেউ অস্তমিত বাংলায়!


উল্লেখ্য , বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিল এই টুর্নামেন্ট। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে সংক্রমণের প্রসঙ্গ উল্লেখ করে একটা সময় প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল পিভি সিন্ধুর অংশগ্রহণ। তবে সমস্ত কিছু মাথায় রেখেই আজ কোর্টে নেমেছিলেন সিন্ধু। কিন্তু খেলা শুরু হতেই ফের সকলের চেনা ছন্দে নিজেকে মেলে ধরেন তিনি।

সেখানে দেশীয় প্রতিপক্ষ মালবিকা বনসোদকে কোনো রকমের প্রভাব সৃষ্টি করতে দেওয়ার আগেই মাত্র ৩৫ মিনিটের মাথায় ২১-১৩, ও ২১-১৬ ফলাফলে ম্যাচ নিজের পক্ষে নিয়ে নেন অলিম্পিকে দুবারের এই পদক জয়ী। নতুন বছরের শুরুতেই নিজের এই জয়ে যথেষ্ট খুশি এই হায়দ্রাবাদি শাটলার। বলা বাহুল্য, গত ২০১৯ সালে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছিলেন সিন্ধু।


শাপ মোচন, নতুন বছরে সেরার শিরোপা লাভ পিভি সিন্ধুর

কিন্তু এরপর আর সেরার খেতাবের স্বাদ পাননি তিনি। যা নিয়ে হতাশার সুর শোনা গিয়েছিল হায়দ্রাবাদের এই তারকার গলায়, তবে এবার দ্বিতীয়বারের মত সৈয়দ মোদি সুপার ৩০০-এর মঞ্চে সেরার সেরা হলেন গত অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী এই তারকা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



