এগিয়ে চলেছেন পি ভি, অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এগিয়ে চলেছেন পি ভি সিনধু। টোকিও অলিম্পিকের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার পি ভি সিনধু। বিশ্বের ১২ নম্বর তারকাকে সহজে হারিয়ে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু।

আরও পড়ুনঃ দেশের দৈনিক সংক্রমণের ৫১ শতাংশ কেরলে! পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন শনি-রবি

হায়দরাবাদি শাটলার এদিন ম্যাচ জিততে সময় নেন মাত্র ৪১ মিনিট । জিতলেন স্ট্রেট গেমে । খেলার ফল ২১-১৫, ২১-১৩ । ম্যচের প্রথম থেকেই পিভি আধিপত্য বিস্তার করেছিল।

এগিয়ে চলেছেন পি ভি, অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা
এগিয়ে চলেছেন পি ভি, অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

এর পরে মিয়া শেষের দিকে সিন্ধুকে চ্যালেঞ্জ জানাতে চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সিন্ধুর দক্ষতা এবং আক্রমণাত্মক মনোভাবের সামনে কিচ্ছু করতে পারেনি এবং সিন্ধু প্রথম খেলায় ২১-১৫ তে নিজের নাম করে নিয়েছিল।

এগিয়ে চলেছেন পি ভি, অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

এগিয়ে চলেছেন পি ভি
এগিয়ে চলেছেন পি ভি

দ্বিতীয় সেটে সিন্ধু ডেনিশ খেলোয়াড়কে তেমন চান্স দেয়নি এবং তার উপর অবিরাম চাপ বজায় রেখেছিল। প্রথম খেলার মতোই সিন্ধুও দ্বিতীয় খেলার শুরুতে ১১-৬ গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ২১-১৩ এর রাউন্ড জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন