Weather Updates: ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বাই। বৃষ্টি নেই কলকাতাতে। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতীয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা দেশজুড়ে। ‘বৃষ্টিশূন্য জেলাগুলি’, দুর্বল মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গ কি আজ ভিজবে? উঠছে প্রশ্ন। কিন্তু, আশার কথা শোনাতে পাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫, স্থগিত হল অমরনাথ যাত্রা

সকাল থেকেই মাঝে মধ্যে হালকা রোদ, মেঘলা আকাশ কলকাতা শহর সহ শহরতলী জুড়ে। গোটা জুন মাসটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল ছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহেও একটানা মুষলধারে বৃষ্টির দেখা নেই। রাজ্যজুড়ে বৃষ্টির অভাব। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে উপকূলের ও সংলগ্ন জেলা ছাড়া বৃষ্টির দেখা মিলবে না। সামান্য বাড়বে তাপমাত্রা জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭ জেলায় শর্ট স্পেলে বৃষ্টির পূর্বাভাস।

ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?
ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?

আলিপুর হাওয়া অফিস (Weather) সূত্রে খবর, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা চার পাঁচ দিনে নেই। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প নব্বই শতাংশের বেশি থাকায় জনিত অস্বস্তি ভোগাবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন শহর কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি। বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সামান্য বাড়বে তাপমাত্রার পারদও। ফলে অস্বস্তি সামান্য বাড়তে পারে।

ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াচ্ছে। এদিন কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গতকাল বৃষ্টিপাত হয়েছে চার মিলিমিটার।

ঘুর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায়। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই ঘূর্নাবর্ত দক্ষিণ উড়িষ্যা উপকূল থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে কোটা ডামহো এবং পেন্ড্রা রোড হয়ে গোপালপুর পর্যন্ত বিস্তৃত। গোপালপুর থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এটি অফশোর অক্ষরেখা রয়েছে আরব সাগর উপকূলে গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত।

ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?
ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?

আগামী কয়েকদিন মুম্বাই-সহ মধ্য মহারাষ্ট্রের প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে। আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হিমাচল প্রদেশে ১১ এবং ১২ ই জুলাই ভারী বৃষ্টির সর্তকতা। আজ ও কাল গুজরাতে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছে অতি ভারী বৃষ্টির সর্তকতা। কর্নাটকে বৃষ্টি হবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।

ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?

ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?
ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?

এই বছর পুজোয় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, দাবি Geomorphologist সুজীব কর। তিনি দাবি করেছেন, ‘চলতি বছর পুজোর সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোনওভাবেই বৃষ্টিপাতের ঘাটতি থাকবে না। বরং অন্যান্য বছরের তুলনায় এই বছর অতিরিক্ত বৃষ্টিপাত হবে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে দক্ষিণবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত