নজরবন্দি ব্যুরোঃ সকালের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই ঘনিয়ে এসেছে ঘন কালো মেঘ। গত কয়েকদিনের অস্বস্তিজনক আবহাওয়া থেকে মুক্তি দিতে চলেছে স্বস্তির বারি ধারা? আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ব্যাপক বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। বলতে না বলতেই শুরু মুসল ধারে বৃষ্টি সঙ্গে ঘনঘন বজ্রপাতও।
আরও পড়ুনঃ গোটা বাংলাটাকে পচিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আক্রমণে সুজন


তবে কি অবশেষে কাটছে দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা? আলিপুর আবহবিদরা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাতের জেরে কিছুটা হলেও ঘাটতি মিটেছে দক্ষিণে। যদিও বাতাসে আর্দ্রতার পরিমাণের জেরে মিটছে না অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই কাটবে না আবহাওয়ার অস্বস্তি বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকাল থেকেই কলকাতায় রোদের তেজে বাড়ছে গরম। মাঝে মাঝে আকাশ ঢাকছে মেঘে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা গতকাল ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। ফলে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে আট মিলিমিটার। হাওয়া অফিস জানাচ্ছে, ২৪ ঘণ্টা পর থেকেই কলকাতা শহরে ঝেঁপে বৃষ্টি নামবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতেও।


আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, একটি মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ থেকে বহরমপুর হয়ে ইম্ফল পর্যন্ত বিস্তৃত। এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দু’য়ের প্রভাবে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সপ্তাহভর বৃষ্টিও এই কারণেই। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তার মধ্যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হবে।
গর্জণ শুরু আকাশের, কিছুক্ষণের মধ্যেই বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



