নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে সূর্যের দাপট। এদিকে খুশির খবর দক্ষিণবঙ্গে, আজও রয়েছে বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা। চলতি মরশুমে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। সেভাবে বৃষ্টিপাতও হয়নি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কবে হবে বৃষ্টি? যদিও কলকাতা লাগোয়া শহরতলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। কমছে তাপমাত্রা। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তি মিললেও বজায় থাকবে অস্বস্তি।
আরও পড়ুনঃ অর্পিতার বাকি গাড়ি কোথায়? সেখানেও রয়েছে টাকা? প্রশ্ন ইডির


শুক্রবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ ৫.৭ মিলিমিটার।
মরসুমের শুরুতে বৃষ্টি (Rainfall) না হলেও ইনিংসের শেষে দক্ষিণবঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। রোজই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো করে ঝেঁপে নামছে বৃষ্টি। দিন কয়েক ধরেই এমন চিত্র দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে (Weather Update)। শুক্রবারও একই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরেই রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার। উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার দু-এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় রবিবার আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশ থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবারেও তাই৷ আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি না হলে অস্বস্তি বেশ কিছুটা বাড়বে।


চলতি মরশুমে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু তাও কিছু কিছু জেলায় নির্দিষ্ট করে রয়ে গিয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। জানা গিয়েছে, উপরের পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। তাপমাত্রা বৃদ্ধির বিশেষ সম্ভাবনা নেই। রবিবারের পর বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়াও।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকে জেলা মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে।
খুশির খবর দক্ষিণবঙ্গে, চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে

আগামী ২৪ ঘন্টায় বিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, করাইকাল, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



