নজরবন্দি ব্যুরোঃ দিনভর মেঘলা আকাশ। ফের শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারও দিনভর বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিসের। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। জুন মাসের ঘাটতি মিটবে কিনা জানা নেই, তবে জুলাই মাসটা গাঙ্গেয় বঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী, শুনে কি বললেন পার্থ বাবু?


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কেবল কলকাতাই নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ৬টি রাজ্যে ভারী থেকে অতিভারীর সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কলকাতায় হালকা বৃষ্টি হলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণেই এই বৃষ্টি হবে (Weather Update)।

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গোটা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কখনও হালকা, কখনও আবার ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই চলতে পারে বজ্রপাও। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা হ্রাস পেয়েছে শহরে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ৪০ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হবে শহরে।
এদিকে আইএমডি -র জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি ২৫ থেকে ২৯ জুলাই হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম. অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে হালকা বৃষ্টি হতে থাকবে৷ আইএমডির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ২৫,২৮,২৯ জুলাই অসম , মেঘালয় এবং অরুণাচলপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷


ভারী বর্ষনের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, রইল ৬ রাজ্যে হাই অ্যালার্ট

অন্যদিকে, আগামী চারদিন ভারী বৃষ্টিপাত হবে রাজস্থানে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে মনসুন ট্রফ লাইন উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আর এর জেরেই উত্তর ভারতে ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। ২৬ জুলাই পর্যন্ত গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে বৃষ্টি চলবে। পঞ্জাব এবং হরিয়ানাতেও বৃষ্টি হবে। দিল্লিতেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এছাড়াও মহারাষ্ট্রের কঙ্কন উপকূলের আশপাশে ২৭ ও ২৮ জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



