Weather Updates: রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপাতত বৃষ্টি কমার লক্ষণ নেই। তবে দাপট কিছুটা কম হবে। দু’দিন পর ফের ঝলমলে আকাশ। মেঘের চিহ্নমাত্র নেই। ফের রূপ বদল আবহাওয়ার। বুধবারের মতোই বৃহস্পতিবারও অস্বস্তিকর আবহাওয়া (weather) বজায় থাকবে রাজ্যে। কিন্তু, এই পরিস্থিতিও সাময়িক। শনি-রবি ফের রাজ্যে বাড়বে বৃষ্টিপাত, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ সকালে বাগডোগরা বিমানবন্দরে সুবীরেশ ভট্টাচার্য, ফের তলব করল সিবিআই?

হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। আর সেই কারণেই বৃহস্পতি-শুক্র কমবে বৃষ্টিপাত। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বাতাসে জলীয় বাষ্পও অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সাতসকালে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?
রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস । গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।  বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৩ মিলিমিটার । দক্ষিণবঙ্গে দিঘার ওপরে এখনও মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে। তবে গত দুদিনের তুলনায় তা কিছুটা দুর্বল। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা কোনও জেলাতেই নেই।

জানা গেছে, দক্ষিণবঙ্গে দিঘার ওপরে এখনও মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে। তবে গত দু’দিনের তুলনায় তা অনেকটাই দুর্বল। তাই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কোনও জেলাতেই নেই। হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব এবং পশ্চিম রাজস্থানে। এছাড়াও ওডিশা, হিমাচলপ্রদেশ, অসম, মেঘালয়,মিজোরাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?

রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?
রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?

চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে জানা গেছে, উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। বদলে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। তবে দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ভাল পরিমাণেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত