নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসন এবং অফিসে হানা দেয় সিবিআই। রাতভর জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে সুবীরেশ ভট্টাচার্য। তবে কী সিবিআইয়ের ডাকে ফের হাজিরা দেবেন তিনি? উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ Durga Puja 2022: হাইকোর্টে মোট তিনটি মামলা দায়ের, সরকারের অনুদানের সিদ্ধান্তের বিরোধিতা


শিলিগুড়িতে প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়রাম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দেয় সিবিআই। ১০ জনের একটি দল দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালায়। সকাল থেকে উপাচার্যের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আরও একটি দল সুবীরেশ ভট্টাচার্যের অফিসে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সম্পর্কে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগের কমিটি।

রিপোর্টে বলা হয়েছিল, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। এর মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেখানে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। কারণ ২০১৪ থেকে ২০১৮ অবধি স্কুল সার্ভিস কমিশনের চেয়রাম্যান পদে ছিলেনব তিনি।পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিতি রয়েছে তাঁর। তাই তাঁর বাড়িতে সিবিআই হানা দিতেই জল্পনা শুরু হ্যেছিল। এখন আবার তাঁর কলকাতার আসার কারণ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
সকালে বাগডোগরা বিমানবন্দরে সুবীরেশ ভট্টাচার্য, কারণ কী?

এমনিতেই স্কুল সার্ভিস কমসিহনের নিয়গ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন। একইসঙ্গে প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাদের গ্রেফতার করেছে সিবিআই। বুধবার গ্রেফতার করা হয়েছে প্রদীপ সিং নামে এক মিডলম্যানকে।আগামী দিনে নিয়োগ দুর্নীতি মামলাতে রাজ্যজুড়ে ইডি ও সিবিআইয়ের জোড়া অভিযান শুরু হবে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



