Weather Updates: বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে ‘যত গর্জে তত বর্ষে না’, তাই কি দেখা মিলল না বর্ষার? নিম্নচাপের জেরে কিছুদিনের দিনভর বৃষ্টিতে আশার আলো দেখেছিল দক্ষিণবঙ্গবাসী। কিন্তু ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল তাতে এবার কার্যত জল ঢেলে দিয়েছে আবহাওয়ার মতি-গতি। নিম্নচাপের মেঘ কেটেছে। সকাল থেকেই সোনালী রৌদ্রে ঝলমল করছে আকাশ, মাঝে মধ্যে মেঘেদের আনাগোনা হলেও দেখা নেই বৃষ্টির।

আরও পড়ুনঃ মেয়ের অ্যাকাউন্টে কার টাকা ঢুকত? সিবিআইয়ের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন Anubrata Mondal

নিম্নচাপের দরুন গতকাল ১৫ অগাস্ট দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই মতই সোমবার, সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইছে। নিম্নচাপ শক্তি হারিয়েছে। ঝাড়খণ্ড থেকে ওড়িশা ও ছত্তীসগঢ়ের দিকে সরছে নিম্নচাপ। এর ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে।

বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বৃষ্টির সম্ভাবনা আজ কম। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়।

আলিপুর হাওয়া অফিস (Weather) সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত জট পাকাচ্ছে। যা ঘণীভূত হয়ে বৃহস্পতিবার ফের নিম্নচাপের চেহারা নিতে চলেছে। এর প্রভাবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ, মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকার  আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকেও ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।

বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলায় কমবেশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। যদিও পাহাড়ে সতর্কতা জারি রাখার কথা বলা হয়েছে। মাঝারি বৃষ্টিতেও ধস নামতে পারে, এই আশঙ্কা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন