নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার কান্ডে বৃহস্পতিবার থেকে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। মূলত তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের একাধিক বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেখানে অনুব্রতর যোগ মিলতেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেয়ের দুই সংস্থার টাকা কোথা থেকে আসত? অনুব্রতর মেয়ের অ্যাকাউন্টে কার টাকা ঢুকত? সবটাই জিজ্ঞাসা করছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু সূত্রের খবর, তদন্তে অসহযোগীতা করছেন অনুব্রত।
আরও পড়ুনঃ Sukanta Majumder: মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবে ইডি-সিবিআই, দাবি সুকান্তর


সিবিআই সূত্রে খবর, একজন আব ইন্সপেক্টর হয়ে কীভাবে সায়গল হোসেনের বিপুল সম্পত্তি করল? জবাবে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, সায়গল হোসেনের সম্পত্তি কীভাবে বৃদ্ধি হয়েছে, সেবিষয়ে তাঁর জানা নেই। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে দায় এড়িয়ে যাচ্ছেন, এটাই বোঝাতে চাইছেন সিবিআই অফিসাররা।

একটানা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদে সিবিআই দাবি করেছে, তাঁদের হাতে যে তথ্য ও প্রমাণ রয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ রয়েছে। সেটাও মানতে রাজি হচ্ছেন না তৃণমূলের প্রভাবশালী নেতা। আদালতের কাছে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অনুব্রত মণ্ডলকেই টাকা দিতেন এনামুল হক। কিন্তু সেই টাকা আসত কীভাবে? এই প্রশ্নের কোনও সদুত্তর অনুব্রতর কাছ থেকে মিলছে না। এমনটাই সূত্রে খবর।
মেয়ের অ্যাকাউন্টে কার টাকা ঢুকত? অনুব্রতকে প্রশ্ন সিবিআইয়ের

গোটা বিষয়টি নিয়ে আগামী দিনে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। খতিয়ে দেখা হবে ব্যাঙ্ক। এছাড়াও প্রায় ১৫ থেকে ১৬ জন তৃণমূলের প্রথম সারীর নেতারা সিবিআইয়ের নজরে রয়েছেন এমনটাও খবর সিবিআই সূত্রে।









