Weather Updates: কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যতই পুজো এগোচ্ছে ততই যেন বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। এবারের পুজোতে কি তাহলে বঙ্গবাসীকে ঘর বন্দি থাকতে হবে? দু’দিনের বিরতির পর ফের একবার বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উইকএন্ডে হাওয়া বদল। আজ শনিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ও রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলের জেলাগুলিতেও তুমুল বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান করেছেন ২৭৭ জন বিধায়ক, বিস্ফোরক মন্তব্য কেজরিওয়ালের

একদিকে যেমন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে বাড়বে গুমোট ভাব। অন্যদিকে তেমনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি ও রবিবার। কেবলমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রাজ্যজুড়েই শনিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের
কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বেশ কিছুটা বাড়বে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। শুক্রবার কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আজ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

পাহাড়ি জেলাগুলিতে আজ থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে মুষলধারে বৃষ্টি হতে পারে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়লেও ভারী বৃষ্টি আপাতত নেই। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা  স্বাভাবিকের ওপরে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়ছে।

কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের

কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের
কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের

উল্লেখ্য এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের উপর দিয়ে উত্তরপ্রদেশের বারাণসী এবং বিহারের গয়া হয়ে বাংলার পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে সরে যাবে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। তামিলনাড়ুতে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত