নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতেও সরকার ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। দলবদলের জন্য প্রত্যেক বিধায়কের মাথাপিছু ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি গোপন তথ্য ফাঁস করে কেন্দ্রের শাসক দলকে বিড়ম্বনায় ফেলেছে আম আদমি পার্টি। এবার বিজেপির বিরুদ্ধে আরও বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিতে যোগদান করেছেন ২৭৭ জন বিধায়ক।
আরও পড়ুনঃ কংগ্রেস ছাড়ার পরেই BJP যোগের জল্পনা, কি করবেন আজাদ?



এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমরা হিসেব করেছি ২৭৭ জন বিধায়ক যোগদান করেছেন। যদি প্রত্যেক জনের জন্য ২০ কোটি টাকা ধার্য করা হয়, তাহলে সমস্ত বিধায়কদের কিনতে ব্যয় করতে হবে ৫,৫০০ কোটি টাকা। সেকারণেই মুদ্রাস্ফীতির কারণে আম জনতার নাভিশ্বাস অবস্থা।
We've calculated that 277 MLAs have come to their party (BJP), now if they would've given Rs 20 cr to each MLA then they've bought MLAs worth Rs 5,500 crores. That's why there's inflation as they're using all the money to buy MLAs at expense of common man:Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/furNBXgKp9
— ANI (@ANI) August 26, 2022
তিনি আরও বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করে আমাদের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই শক্তি আমাদের ভাঙতে চেষ্টা করছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ রয়েছি, গুজরাতের নির্বাচনের আগে এভাবে আমাদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে কোনও লাভ হবে না।
বিজেপিতে যোগদান করেছেন ২৭৭ জন বিধায়ক, মুদ্রাস্ফীতির জন্য দায়ি করলেন

উল্লেখ্য, গুজরাতের নির্বাচনের জন্য এবার ময়দানে নেমেছে আম আদমি পার্টি। সেখানে তাঁদের মূল প্রতিপক্ষ বিজেপি। আম আদমি পার্টির অভিযোগ, তাই নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে আবগারি নীতিতে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি টাকার বিনিময়ে দিল্লির সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানিয়েছে আপ।









