নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। ভোরের দিকে সামান্য কুয়াশা ও শিশির দেখা গিয়েছে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এখনই নামছে না পারদ। চলতি সপ্তাহের শেষের দিকে নামতে পারে পারদ। আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া।
আরও পড়ুনঃ তৃণমূলের কেউ ক্ষতি পারবে না, ডিসেম্বরের ডেডলাইন নিয়ে মুখ খুললেন পার্থ


আজ সোমবার সপ্তাহের শুরেতেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মান্দাস শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে তামিলনাড়ু কর্ণাটক ও কেরল সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি কেরল উপকূলে আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে।
সেই সঙ্গে নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান সাগরে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগরে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল কর্নাটকের কিছু অংশ এবং কেরলে। দেশের বাকি কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।


নিস্তার নেই, মান্দাসের পর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সাইক্লোন, শীতের প্রত্যাবর্তন কবে?

আলিপুর হাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিম ভারতে আপাতত তাপমাত্রার পরিবর্তন নেই ৪৮ ঘণ্টায়। এরপর তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি পর্যন্ত। তাপমাত্রা কমতে পারে পরবর্তী দু-তিনদিনে। পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।







