ঐতিহাসিক হগ মার্কেটে বুলডোজার নিয়ে তান্ডব, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস!

হগ মার্কেট সংলগ্ন এলাকায় বুলডোজার নিয়ে তৃণমূল অফিসে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান—রাজনৈতিক চাপানউতোরে তপ্ত শহর কলকাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার ঐতিহাসিক হগ মার্কেট সংলগ্ন এলাকায় আচমকাই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বুলডোজার নিয়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায়, মুহূর্তে ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়ে চারদিকে। দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার বিজেপির পাশাপাশি ঘটনাস্থলে উড়তে দেখা যায় হিন্দুত্বের পতাকা—যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই একটি দলবল নিয়ে হামলাকারীরা এলাকায় ঢুকে পড়ে। বুলডোজারে চেপে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আসে তারা। প্রথমেই নিশানা করা হয় তৃণমূলের পার্টি অফিসকে। বুলডোজারের সাহায্যে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা তড়িঘড়ি দোকান বন্ধ করে এলাকা ছাড়েন।

হগ মার্কেটে বুলডোজার নিয়ে তান্ডব বিজেপি সমর্থকদের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস

ঘটনার পর থেকেই এলাকায় গিয়েছে পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে টহলদারি। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কারও গ্রেফতারের খবর মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার কাজ চলছে।

হগ মার্কেটে বুলডোজার নিয়ে তান্ডব বিজেপি সমর্থকদের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস
ঐতিহাসিক হগ মার্কেটে বুলডোজার নিয়ে তান্ডব, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস!

রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, বরং পরিস্থিতিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। যদি বিজেপির কেউ এই ঘটনায় যুক্ত থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। প্রশাসন যথাযত ব্যবস্থা নেবে।

শহরের অন্যতম ব্যস্ত এবং ঐতিহাসিক এলাকা হগ মার্কেটের কাছে এই ধরনের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, বদলের রাজনীতির আবহে কি বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলও বদলে যাচ্ছে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত