নজরবন্দি ব্যুরোঃ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ল পশ্চিমবঙ্গে। কিন্তু এখনও বজায় রয়েছে শীতের আমেজ। শীত না বাড়লেও কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভেঙেছে কলকাতাবাসীদের। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নামার তেমন কোনও সম্ভাবনা নেই। বৃহষ্পতিবার থেকে ফের কিছুটা নামবে পারদ। সপ্তাহান্তে ফের শীতের আমেজ উপভোগ করবে রাজ্যেবাসী।
আরও পড়ুনঃ রেকর্ড টাকার প্রস্তাব রোনাল্ডোকে, এবার কী এশিয়ান ক্লাবে মহাতারকা?


আজ কলকাতায়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি হয়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ থেকে বেড়ে ১৭ ডিগ্রি হয়েছে। এই প্রবণতা আরও ৭২ ঘণ্টা জারি থাকবে। তারপর বৃহস্পতিবার ফের অল্প পারা পতনের সম্ভাবনা। তবে আপেক্ষিক আর্দ্রতা ৪৩ শতাংশ থেকে কমে ৩৮ শতাংশ হওয়ায় তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ পেতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।

বৃহস্পতিবারের পর থেকে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ রয়েছে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। উত্তুরে বাতাসের গতিপথ বর্তমানে সাগর অভিমুখী। এর ফলে উত্তর পশ্চিমের শীতল বাতাসে কোনও বাধার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পও ক্রমশ কমছে। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে আগামী কয়েকদিন। এদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং পশ্চিমাঞ্চলের জেলায় জেলায় শীতের ইনিংস চলছে।
বাড়ল পারদ, সপ্তাহের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস

এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি আরব সাগরে, সেটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায়। অন্যটি বঙ্গোপসাগরে, যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের বেশিরভাগ অংশেই শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় শীত থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



