নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ শুরুর আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে দেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আগামি মরসুমে কোন ক্লাবে খেলবেন পর্তুগীজ তারকা তা নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছিল চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো একাধিক ক্লাব নিতে ইচ্ছে প্রকাশ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
আরও পড়ুনঃ এবার দল বলদ করছেন মেসি! এবার কোন ক্লাবে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক


কিন্তু টাকার অঙ্ক কোনও ক্লাবই ঘোষণা করেনি। আর এবার উদ্যোগী হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। জানা গিয়েছে এক হাজার কোটি টাকারও বেশি চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে রোনাল্ডোকে।

ভারতীয় মুদ্রায় ১৮৩৭ কোটি টাকার বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলার প্রস্তাব রয়েছে রোনাল্ডোর কাছে। সুত্রের খবর বহুদিন ধরেই রোনাল্ডোকে সই করাতে আগ্রহী তারা। এমনকী পর্তুগিজ তারকার সঙ্গে আজীবন চুক্তি করতেও রাজি ক্লাব কর্তৃপক্ষ।



রেকর্ড টাকার প্রস্তাব রোনাল্ডোকে, এবার কী এশিয়ান ক্লাবে মহাতারকা?
আগে বেশ কয়েকবার রোনাল্ডোকে সই করাতে চাইলেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, এখন রোনাল্ডো ফ্রি প্লেয়ার হওয়ায় কোনও দলে যাবেন সেটা তার সিদ্ধান্ত। তবে এর জন্য অপেক্ষা করতে হবে বিশ্বকাপ শেষের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



