নজরবন্দি ব্যুরোঃ সবকিছু ঠিকঠাক থাকলে মেসিকে আর ইউরোপের কোনও ক্লাবে খেলতে দেখা যাবে না। পিএসজি ছেড়ে তিনি নাম লেখাতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে। এমএলএস-এর ইতিহাসে তিনি সবথেকে বড় অঙ্কের চুক্তির মালিক হচ্ছেন।
আরও পড়ুনঃ মরক্কোর কাছে হারল বেলজিয়াম, #Qatar2022 যেন অঘটনের বিশ্বকাপ


ব্রিটেনের ‘দ্য টাইমস’ সূত্রে খবর, পরের বছর মেজর লিগ সকারে দেখা যেতে পারে আর্জেন্টিনার অধিনায়ককে। ফ্রান্সের ক্লাবের সঙ্গে মেসির চুক্তি এই মরসুম পর্যন্ত। যদিও দু’পক্ষ চাইলে তা আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। সেটা না হলে এই মরসুমের মাঝেই ক্লাব ছাড়ার সুযোগ রয়েছে মেসির কাছে।

মনে করা হচ্ছে বিপুল অর্থে মেসিকে কিনতে পারে মিয়ামি। মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার জানিয়েছেন, ইন্টার মিয়ামি মেসিকে সই করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। “মেসিকে নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। আমাদেরও বিশ্বাস রয়েছে। নিয়ম অনুযায়ী, মেসি এখনও বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ।



এবার দল বলদ করছেন মেসি! এবার কোন ক্লাবে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক
ও নিজেই নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করবে। আমাদের চ্যাম্পিয়নশিপে মেসির মত উঁচুমানের কেউ এলে তা নিঃসন্দেহে বড় ব্যাপার হবে। সেক্ষেত্রে মেজর লিগ সকারের জনপ্রিয়তা আরও বাড়বে। বিশ্ব ফুটবলে স্বতন্ত্র জায়গা করে নেবে। মেসিকে নিয়ে আরও এমএসএল-এর ক্লাব আগ্রহ দেখালে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।”








