মৃত্যুপুরী হয়ে উঠেছে ওড়িশার বালেশ্বর। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৬১। আহত হাজার ছুঁই ছুঁই। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই বালেশ্বর চলে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এবার এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে আজকের জন্য নবজোয়ার কর্মসূচি স্থগিত রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কথা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। দুর্ঘটনার পর থেকেই কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। প্রশ্ন উঠছিল একই লাইনে তিনটে ট্রেন কীভাবে? সিগন্যালের ত্রুটির জেরেই এই দুর্ঘটনা? লুপলাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর করমণ্ডল উঠল কীভাবে?
হামসফর এক্সপ্রেসের ২ টি বগি লাইনচ্যূত হয় এবং করমণ্ডল এক্সপ্রেসের ২০ টি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রথমত, মালগাড়ির ইঞ্জিনকে কীভাবে ধাক্কা মারল করমণ্ডল এক্সপ্রেস? দ্বিতীয়ত, মালগাড়ি দাঁড়িয়েছিল লুপ লাইনে, সিগন্যালের ত্রুটি জেরেই কি দুর্ঘটনা?
এই মুহূর্তে মৃতের সংখ্যা ২৬১ বলা হলেও তা পাঁচশো ছাড়িয়ে যেতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
নজরবন্দি ব্যুরো: শুক্রবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। শালিমার-চেন্নাই এক্সপ্রেসের দুই কামরা ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের।...
পূর্ব সেন্ট্রাল রেলওয়ে বিভাগের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া ডিভিশনে কারওয়ান্দিয়া এবং সাসারাম রেলওয়ে স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। ট্রেন থেকে দু’টি বগি আলাদা হয়ে যায় বলে জানা যায়। ট্রেনে থাকা প্রায় ১৩০০ যাত্রী অল্পের জন্য রক্ষা পান।