প্রথমে ভেবেছিলাম মনে হয় কোনও বিস্ফোরণ হয়েছে। তার পর ছুটে এসে দেখি ট্রেনের কামরাগুলি খেলনার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তার মধ্যে থেকে মানুষের আর্তনাদ শুনতে পাই। তখনই তাঁদের বের করতে শুরু করি
‘সিবিআই ইনভেস্টিগেশন রিকোয়ার্ড’। এই বক্তব্য শুনে মনে হচ্ছে এটা কোন বিরোধী নেতার বক্তব্য। তাই দলের অন্দরে অনেকেই মনে করছেন ফের একবার মন্তব্যের জন্য বিপাকে না পড়ে যান। কিন্তু বিপাকে না পড়লেও অস্বস্তিতে পড়লেন রূপা।
রেল সূত্রে খবর, দোহামনিতে গৌহাটি বিকানের এক্সপ্রেস আচমকাই এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। প্রায় ১২ টি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। দুর্ঘটনায় একটি বগির উপর একটি বগি উঠে যায়।