Breaking News: ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় অন্তর্ঘাত? রূপার বক্তব্য খণ্ডন করে ব্যাখ্যা দিলেন সুকান্ত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়নাগুড়ি রেল দুর্ঘটনা নিয়ে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের পাল্টা ব্যাখ্যা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ এক ফেসবুক পোস্টে রূপা ট্রেন দুর্ঘটনার CBI তদন্তের দাবি তোলেন নেত্রী। রূপা ফেসবুক পোস্টে লেখেন, ‘ট্রেন কি নিজে নিজেই ডি-রেল হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে? ভাই, ইলেকশন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা…সিবিআই তদন্ত হওয়া উচিত।’

আরও পড়ুনঃ কোভিড বিধি উড়িয়ে ফুটবল, শুভেন্দুর সুরে সুর মেলাচ্ছেন, কল্যাণ কি এবার বিজেপিতে?

পুরো পোস্টটি ইংরেজি হরফে লেখেন রূপা। ইঙ্গিতপূর্ণভাবে পোস্টে ‘খেলা’ শব্দটি বড় হরফে লেখেন রাজ্যসভার সাংসদ। সঙ্গে ‘সিবিআই ইনভেস্টিগেশন রিকোয়ার্ড’। এই বক্তব্য শুনে মনে হচ্ছে এটা কোন বিরোধী নেতার বক্তব্য। তাই দলের অন্দরে অনেকেই মনে করছেন ফের একবার মন্তব্যের জন্য বিপাকে না পড়ে যান। কিন্তু বিপাকে না পড়লেও অস্বস্তিতে পড়লেন রূপা।

কোভিড মুক্ত হয়ে আজ হাসপাতাল ছেড়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় কি অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে?’ উত্তরে সুকান্ত বলেন, তদন্ত শুরু হয়েছে। যতক্ষন না তদন্তে কিছু ঊথে আসছে ততক্ষণ এই সব নিয়ে মন্তব্য করা উচিত নয়। যারা তদন্ত করছেন তাঁরা প্রত্যেকেই অত্যন্ত দায়িত্ববান। তদন্তে কিছু উঠে এলে তখন নিশ্চই তাঁরা জানাবেন।

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় অন্তর্ঘাত? রূপার বক্তব্য খণ্ডন করে ব্যাখ্যা দিলেন সুকান্ত!

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় অন্তর্ঘাত? রূপার বক্তব্য খণ্ডন করে ব্যাখ্যা দিলেন সুকান্ত!
ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় অন্তর্ঘাত? রূপার বক্তব্য খণ্ডন করে ব্যাখ্যা দিলেন সুকান্ত!

উল্লেখ্য, রূপা গঙ্গোপাধ্যায়ের আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দুর্ঘটনায় রেলের গাফিলতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘সন্দেহ করা হচ্ছে যে রেল লাইনে ফাটল থাকার দরুণ এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। রেলমন্ত্রীর উচিত দুর্ঘটনা প্রসঙ্গে স্পষ্ট বিবৃতি পেশ করা।’ অপর দিকে কং নেতা অধীর চৌধুরী বলেন, ট্রেন লাইনের দিকে কি নজর দেয়নি রেল? কী ভাবে এমন একটা ঘটনা ঘটল?’ তাঁর দাবি, অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে রেল মন্ত্রক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত