Train Accident: দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলমন্ত্রী জানিয়েছেন, আপাতত উদ্ধার কাজেই জোর দেওয়া হচ্ছে।  আহতদের সুস্থ করেই তোলাটাই এখন অগ্রাধিকার।

আরও পড়ুন:Coromandel Express: মৃত্যুপুরী থেকে আহত যাত্রীদের নিয়ে হাওড়া ফিরছে স্পেশ্যাল ট্রেন

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈঞ্চব জানিয়েছেন, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার কারণ খুঁজে বার করা হবে। রেলমন্ত্রী বলেন, ‘রাতেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে রেল। রেলওয়ে সেফটি কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) স্বতন্ত্র ভাবে তদন্ত করবেন। কিন্তু প্রাথমিক ভাবে আমাদের অগ্রাধিকার অন্য।‘

train 2

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আপাতত দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। আমাদের প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা। কাছাকাছি কটক, কলকাতা, ভুবনেশ্বরের মতো শহর রয়েছে। যেখানে সবচেয়ে ভাল চিকিৎসার সুযোগ থাকবে, সেখানেই সব ব্যবস্থা করা হবে।‘

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, কী ভাবে এমন ভয়াবহ বিপর্যয়, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। রেল সূত্রে পাওয়া খবর অনুসারে, রেলওয়ে সেফটি  কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) এএম চৌধুরি এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী

মৃতের সংখ্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘রেলের তরফে নির্দিষ্ট সময় অন্তর মৃত এবং আহতের সংখ্যা আপনাদের জানানো হচ্ছে। আপাতত ওই পরিসংখ্যান ধরেই চলুন।’’ এখনও পর্যন্ত রেলের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৮৮ এবং আহত অন্তত ৬০০ জন। যদিও, পিটিআইয়ের খবর অনুযায়ী বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৯০০ জনের বেশি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বালেশ্বরে  গিয়ে জানালেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব জানিয়েছেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রেল। গুরুতর আহতদের এককালীন ২ লক্ষ টাকা এবং অল্প চোট-আঘাত যাঁরা পেয়েছেন, তাঁদের এককালীন ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত