Coromandel Express: দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, বালেশ্বরে বিপর্যয় নিয়ে কি জানাল কেন্দ্র?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক নিমেষেই ওড়িশার বালেশ্বর হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা। শুক্রবার রাতের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কেড়েছে বহু মানুষের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কিন্তু কেন এমন হল? যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতির মাশুল দিতে হল যাত্রীদের? উঠছে নানা প্রশ্ন। দুর্ঘটনার কারণ নিয়ে দীর্ঘ সময় ধরেই ধোঁয়াশা ছিল। তবে এবার খানিক আলোকপাত করল কেন্দ্র। জানা যাচ্ছে, শুক্রবারের দুর্ঘটনার মূলে ছিল করমণ্ডল এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মালগাড়িতে। এরপরই নেমে আসে এক অভিশপ্ত রাত।

আরও পড়ুন: একলাইনে ৩ ট্রেন কীভাবে? যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতি? উঠছে একাধিক প্রশ্ন

জানা গিয়েছে, হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দ্রুতবেগে এসে মালগাড়িতে ধাক্কা মেরেছে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের ২১ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুটি বগি ডাউনলাইনে ছিটকে পড়ে। সেইসময়েই যশবন্তপুর থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস এসে বগিতে ধাক্কা মারে। সরকারি সূত্র মারফত খবর, ওড়িশার ওই স্টেশনে স্টপেজ না থাকায় সর্বোচ্চ গতি ছিল করমণ্ডলের। এএনআই সূত্রে খবর, গতকাল (২ জুন) ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। এরপর হামসফর এক্সপ্রেসের সংঘর্ষের পর সেটির দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র
দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র

 

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কথা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। দুর্ঘটনার পর থেকেই কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। প্রশ্ন উঠছিল একই লাইনে তিনটে ট্রেন কীভাবে? সিগন্যালের ত্রুটির জেরেই এই দুর্ঘটনা? লুপলাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর করমণ্ডল উঠল কীভাবে? করমণ্ডল ও মালগাড়ি কি একলাইনে ছিল? হামসফর এক্সপ্রেস করমণ্ডলকে ধাক্কা মারলে, হামসফরের এত কম ক্ষতি কীভাবে? ন ওয়াকিটকিতে খবর দিলেন না গার্ড? খবর পেলেও আদৌ করমণ্ডলকে থামাতে পারতেন লোকো পাইলট?

দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র
দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে বালেশ্বর গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করমণ্ডল দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তিনি। তাঁর অভিযোগ, “ট্রেনের অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। তাই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।” আরও বলেন, “আমি তিন বছর রেলমন্ত্রী হিসেবে কাজ করেছি। কিন্তু এখন মনে হয় রেলে নিজেদের মধ্যে কোনও কো-অর্ডিনেশন নেই। কীভাবে এমন ভয়ংকর ঘটনা ঘটল তার ভাল করে তদন্ত হোক।”

দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র

দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র
দুর্ঘটনার মূলে করমণ্ডল এক্সপ্রেসই, কি বলছে কেন্দ্র

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত