Mahabodhi Express: ভয়াবহ দুর্ঘটনার মুখে দিল্লিগামী ট্রেন, অল্পের জন্য প্রান বাঁচল ১৩০০ যাত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল দিল্লিগামী মহাবোধি এক্সপ্রেস। ভারতীয় রেল সূত্রে খবর, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৩০০ যাত্রী ছিলেন। শনিবার বিকেলে পূর্ব সেন্ট্রাল রেলওয়ে বিভাগের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া ডিভিশনে কারওয়ান্দিয়া এবং সাসারাম রেলওয়ে স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। দুর্গটনার ফলে ট্রেন থেকে দু’টি বগি আলাদা হয়ে যায়।

আরও পড়ুনঃ সমস্ত উদ্বেগ কাটিয়ে স্বয়ং কিংবদন্তি জানিয়ে দিলেন তিনি ঠিক আছেন

mohabodhi 2

তবে ভাল খবর হল ট্রেন থেকে আলাদা হয়ে গেলেও হলেও কামরাগুলি লাইনচ্যুত হয়নি। তাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে রক্ষা পান ট্রেনের ১৩০০ যাত্রী। সূত্রের খবর, দিল্লিগামী ২৩৯৭ আপ গয়া-নিউ দিল্লি মহাবোধি এক্সপ্রেস কারওয়ান্দিয়া স্টেশন ছেড়ে যওয়ার কয়েক মিনিট পরই ট্রেনের গতি কমে যায়। এরপরই যাত্রীরা বিকট শব্দ শুনতে পান এবং তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়।

ভয়াবহ দুর্ঘটনার মুখে দিল্লিগামী ট্রেন, অল্পের জন্য প্রান বাঁচল ১৩০০ যাত্রীর
ভয়াবহ দুর্ঘটনার মুখে দিল্লিগামী ট্রেন, অল্পের জন্য প্রান বাঁচল ১৩০০ যাত্রীর

মূল ট্রেন থেকে আলাদা হয়ে গেলেও ট্রেনের ৮ এবং ৯ নম্বর কোচ ট্র্যাকেই থেমে যায়। যাত্রীরা নামার সময় দেখেন ট্রেন থেকে দুটি বগি আলাদা হয়ে গিয়েছে। ট্রেনের বগিগুলিকে পিছনে ফেলে ইঞ্জিন সামনে এগিয়ে যাচ্ছে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কামরার মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়। কিন্তু ভাগ্যচক্রে লাইনচ্যুত হয়নি কামরাগুলি।

ভয়াবহ দুর্ঘটনার মুখে দিল্লিগামী ট্রেন, অল্পের জন্য প্রান বাঁচল ১৩০০ যাত্রীর

mohabodhi 3

খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা দেখেন রেলের থেকে আলাদা হয়ে গিয়েছে ৮ নম্বর কোচের কাপলিং। ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া বগিগুলি ট্র্যাকেই অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। এরপর বাকি ট্রেনের সাথে বিচ্ছিন্ন কোচগুলিকে ফের জুড়ে দেওয়া হয়। ৪০ মিনিট পরে ট্রেনটিকে পরবর্তী স্টেশনে পাঠানো হয়। রেলের তরফে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর