নজরবন্দি ব্যুরোঃ কেমন আছেন পেলে? বিশ্বকাপের নকআউট শুরুর দিনে এই নিয়েই চলছে বিস্তর নাটক। কখনও খবর মিলছে গুরুতর অসুস্থ ফুটবল সম্রাট। তাঁকে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ। কখনও আবার হাসপাতাল এবং পেলের পরিবারের তরফে জানানো হল, গুজবে কান দেবেন না। স্থিতিশীলই আছেন তিনি।
আরও পড়ুনঃ প্রেমিকাকে ছেড়ে ফিরতে চায় স্ত্রীর কাছে, বাধা দেওয়ায় খুন করলেন প্রেমিক নিজেই

বিভিন্ন সময় বিভিন্ন খবরে উদ্বিগ্ন ছিলেন বিশ্বজুড়ে তাঁর ভালবাসার মানুষেরা। অবশেষে মাঠে নামতে হল স্বয়ং কিংবদন্তিকে। হাসপাতালের রিপোর্টের ছবি দিয়ে পেলে লিখেছেন, ‘‘আমার বন্ধুরা, সকলকে শান্ত এবং ইতিবাচক রাখতে চাই। আমি শক্তিশালীই রয়েছি। যথেষ্ট আশাবাদী আমি। যথাযথ ভাবেই প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

আমার সব চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানাতে চাই। ওঁরা খুব যত্ন করছেন আমাকে।’’ তিনি আরও লিখেছেন, ‘‘ঈশ্বরের উপর আমার প্রচুর আস্থা রয়েছে। সারা বিশ্ব থেকে ভালবাসা মাখানো অসংখ্য বার্তা আমাকে প্রাণশক্তিতে ভরপুর করে রেখেছে। বিশ্বকাপে ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছি আমি।’’

সমস্ত উদ্বেগ কাটিয়ে স্বয়ং কিংবদন্তি জানিয়ে দিলেন তিনি ঠিক আছেন
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স যেমন বার বার রক্তচাপ বৃদ্ধির কারণ হয়েছে সমর্থকদের কাছে, তেমনই পেলের শারীরিক সংকট দুশ্চিন্তা বাড়িয়েছে ভক্তদের। অবশেষে কিছুটা হলেও সেই দুশ্চিন্তা কছুটা কমল বলেই মনে করা হচ্ছে।



