শীর্ষ আদালত উল্লেখ করেছে, সংশ্লিষ্ট মামলায় পার্টি ছিলেন না মানিক ভট্টাচার্য। সে কারণেই তদন্ত থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মানিকের বক্তব্য শোনা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
আগামী ৩ মাসের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে বাতিল হওয়া শিক্ষকরাও নতুন করে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক পদে এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। রবিবার নিজাম প্যালেসে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে একের পর চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছিল তাপস। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল। আরও একজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতারের পরেই মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছিলেন কুন্তলের সঙ্গে ওপর মহলে আরও যোগাযোগ রয়েছে। এবার কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য পেল তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চাকরি প্রার্থীদের টাকা নিজে নিতেন না বলেই দাবি করেছেন কুন্তল। বরং ১০ শতাংশ কমিশন তাঁর কাছে যেত বলেই দাবি করেছেন তিনি। টাকার অঙ্ক দেখে চোখ কপালে ওঠার মতো।
নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি কালো ডায়েরি। যা নিয়োগ দুর্নীতিতে মোড় ঘোরাচ্ছে বলেই জানা গেছে। সাড়ে ১৯ কোটি টাকা নয়, ৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। আদালতে এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।