Manik Bhattachariya: মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিদেশযাত্রা আটকাতেই পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে উল্লেখ রয়েছে মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের নাম। এবার মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার লুক আউট নোটিশ জারি করা হল।

আরও পড়ুনঃ BBC: যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে, আয়কর হানার মাঝে বার্তা বিবিসির

ইডি সূত্রে খবর, কোনভাবেই মানিক পুত্র সৌভিক যাতে না রাজ্যের বাইরে যেতে পারে সেকারণেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষকে এই সার্কুলারের বিষয়ে জানায় ইডি। শৌভিকের ছবি সমেত চার্জশিটের কপিও পাঠানো হয়েছে। এমনকি সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিয়ে দেওয়া হয়েছে এই নোটিসের প্রতিলিপি।

মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিরাট পদক্ষেপ ইডির 
মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিরাট পদক্ষেপ ইডির 

এর আগে অবশ্য আদালতের নির্দেশ মেনে হাজিরা দিয়েছিল  মানিক পুত্র সৌভিক। তাহলেও কেন তাঁকে তলব করা হল? তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির টাকা মানিকের ছেলের সংস্থার মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছিল। তাই এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে সৌভিকের নাম যোগ করা হয়েছে। অন্যদিকে, আগাম জামিনের আবেদন জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সৌভিক। কোনভাবেই সে যাতে দেশের বাইরে না যেতে পারে সেকারণেই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় সংস্থার দাবি, রাজ্যজুড়ে বেসরকারি ডিএলএড কলেজের সংখ্যা ৫৯৬ টি। সেই সমস্ত কলেজগুলিকে সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে পরচুর পরিমাণে টাকা তুলেছে মানিক ভট্টাচার্য। মানিক সম্পর্কে আরও তথ্য পেশ করেছেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিরাট পদক্ষেপ ইডির 

মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিরাট পদক্ষেপ ইডির 
মানিক পুত্রের নামে লুক আউট নোটিশ, বিরাট পদক্ষেপ ইডির 

জানা গেছে, বেসরকারি বিএড কলেজগুলিকে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল মাস তথা ৭ মাসের মধ্যে ওই সংস্থা ২ কোটি ৬৪ হাজার টাকা তুলেছিল। অথচ কলেজগুলিকে কোনও বিশেষ পরিষেবা দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। তাহলে কী কারণে টাকা নেওয়া হয়েছিল? এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত