পিটিটিআই দের জন্যে নির্দিষ্ট ১০ শতাংশ রিজার্ভেশনের শূন্যপদগুলি বিক্রি করে দেওয়া হয় বড় টাকার বিনিময়ে। এবং তা করা হয় রাজনৈতিক নেতাদের ইচ্ছা অনুযায়ী। এখনও পর্যন্ত পিটিটিআই সমস্যার সমাধান করা হয়নি। পর্ষদ সভাপতি মাণিক ভট্টাচার্য আজ পর্যন্ত কোন রকম উদ্যোগ গ্রহন করেননি।
মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার সকাল ১১ টায় আদালতে হাজিরা দিতে হবে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।