নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যে (Manik Bhattacharya) বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর আজ মানিকের আবেদন খারিজ করে দিল আদালত।
ইডি সূত্রে খবর, রাজ্যের প্রায় ৫৩০ টি বেসরকারি বিএড কলেজগুলির সঙ্গে চুক্তি হয়েছিল মানিকের ছেলে ও তাঁর স্ত্রীর কোম্পানির। পরিষেবা বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিল কলেজগুলি। মানিকের সঙ্গে চুক্তি ছিল বিএড কলেজগুলির, ইডির বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির অন্যতম কিংপিন মানিক, প্রায় এক দশক ধরে তৃণমূলের জমানায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ সামলেছেন তিনি। এবার নিয়োগ দুর্নীতিতে মানিকের সরাসরি যোগের সন্ধান পেল তদন্তকারী সংস্থা।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। সেই সমস্ত তথ্য ও প্রমাণ সামনে তুলে ধরল ইডির আইনজীবী। জানালেন, মানিকের ১৪ দিনের হেফাজত চাই।
মঙ্গলবারেই গ্রেফতার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। হবু শিক্ষকদের ধর্নামঞ্চে এদিন খুশির আমেজ দেখা দিলেও চাকরি না পাওয়া অবধি ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের। শুধুমাত্র গ্রেফতারি নয়, চাই চাকরিও, দাবি চাকরি প্রার্থীদের।