নজরবন্দি ব্যুরোঃ ইডির জেরার মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তাঁর বক্তব্য, আমাদের অফলাইনে যেগুলো বলেছিলাম, সেগুলো চেয়েছে, সেগুলোই দিতে যাচ্ছি। আমরা বলেছি অফিস থেকেই টাকা যেত মানিকের কাছে। মহিষবাথানের অফিসে টাকা নিতে লোক পাঠাতেন মানিক। তাপস মণ্ডলের বক্তব্য ঘিরে জল্পনা।


উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছিলেন সিবিআইয়ের নজরে। তাপস মণ্ডলকে জিজ্ঞাসাব্দ করে এর আগে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি।

যেখানে বলা হয়েছে, অফলাইনে ভর্তি হওয়ার আবেদন পিছু ছাত্র-ছাত্রীদের থেকে ৫০০০ টাকা করে নিতেন মানিক। আর এই অফলাইনে ভর্তির জন্যই টাকা দিতে হত মানিককে। ইডি জানিয়েছে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মানিককে এই টাকা দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। এরকম রাজ্যের ৬০০ টি বিএড কলেজ থেকে টাকা নিতেন মানিক। সেই টাকা নগদ পৌঁছে যেত মানিকের কাছে।
টাকা নিতে লোক পাঠাতেন মানিক, তাপসের বক্তব্য ঘিরে জল্পনা

ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য সহ তাঁর পরিবারের একাধিক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির নজরে। এখনও অবধি ১০ কোটি টাকার হিসেব পাওয়া গেলেও এই টাকার পরিমাণ আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে তার আগে তাপস মণ্ডলের বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।









