নজরবন্দি ব্যুরোঃ মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার সকাল ১১ টায় আদালতে হাজিরা দিতে হবে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এ দিন পর্ষদ সভাপতিকে তলব করেছে আদালত। ফলে ফের একবার তীব্র অস্বস্তিতে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ লোকাল ট্রেনের প্রতি কামরায় বসছে টিভি, করোনা কালে ‘ডিপ্রেশন’ কাটাতে তৎপর রেল!
২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। সেই প্রেক্ষিতে ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, যাঁরা ওই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের পুরো নম্বর দিতে হবে। কিন্তু সেই নম্বর দেওয়া হয়নি। যার ফলে হেনস্থার শিকার হয়েছেন চাকরিপ্রার্থীরা। পরে ভুল প্রশ্নপত্রের উত্তরদাতাদের নম্বর না দেওয়ার কারণে পরবর্তী সময় আদালত অবমাননার মামলা দায়ের করা হয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।
আদালত অবমাননা মামলার শুনানি শুরু হওয়ার আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মামলাটিতে মানিক ভট্টাচার্যকে যুক্ত করা হয়। পর্ষদের কাণ্ডকারখানায় চরম বিরক্ত বিচারপতি মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ দেন। বিচারপতির নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিকের আইনজীবী মানিকবাবুকে আরেকটু সময় দেওয়ার আর্জি জানান। কিন্তু বিচারপতিসেই আইনজীবীর বক্তব্যে কর্ণপাত করেননি।
মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ

উল্লেখ্য, ২দিন আগেই ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল থাকার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যাঁরা ওই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের পুরো নম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু সেই নম্বর দেওয়া হয়নি। সেই কারনেই জরিমানা করা হয় পর্ষদ সভাপতিকে। তবে এই টাকা পর্ষদ দেবেনা। মানিক কে টাকা দিতে হবে নিজের রোজগারের টাকায়। ২০ হাজার টাকা করে দিতে হবে ১৯ জন মামলাকারীকে।



