লোকাল ট্রেনের প্রতি কামরায় বসছে টিভি, করোনা কালে ‘ডিপ্রেশন’ কাটাতে তৎপর রেল!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকাল ট্রেনের প্রতি কামরায় বসছে টিভি, করোনা কালে ‘ডিপ্রেশন’ -এ ভোগা যাত্রীদের মনোরঞ্জনের জন্যে উদ্যোগ নিল ভারতীয় রেল। পাশাপাশি লক্ষ থাকছে টিভি স্ক্রিনে বিজ্ঞাপন চালিয়ে কিছু রোজগার করারও। কারন করোনা আবহে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেল। কমেছে যাত্রী সংখ্যা, তারপর লকডাউনের বিধি। সব মিলিয়ে জেরবার লোকাল ট্রেন পরিষেবাকে নতুন মাত্রা দেওয়ার উদ্যোগ নিচ্ছে রেল।

আরও পড়ুনঃ ৩০শে ভোট ভবানীপুরে, মনোনয়ন জমা দিলেন প্রার্থী মমতা

বছরখানেক আগে লোকাল ট্রেনে লাগানো হয়েছিল বিজ্ঞাপনবিহীন অডিও সিস্টেম। যা ছিল শুধুই বিনোদনের জন্য। হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসে প্রথম বিনোদনমূলক অডিও সিস্টেম চালু করা হয়েছিল ১৯৬৯ সালে।  সেতার, সরোদ, গিটারের মতো বাদ্যযন্ত্রের সুর বাজতো যাত্রীদের মনোরঞ্জনের জন্যে। এরপর দেশের প্রায় সব রাজধানী এক্সপ্রেসেও তা চালু হয়। রাজধানী এক্সপ্রেসের পরে মেল, এক্সপ্রেসেও লাগানো হয় অডিও সিস্টেম। সর্বপ্রথম গীতাঞ্জলি এক্সপ্রেসে বাজতে শুরু করে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি।

কিন্তু এবার কোভিড পরিস্থিতির জন্য রেলের যে আর্থিক ক্ষতি হয়েছে তা এবার কাটাতে টিভির স্মরন নিচ্ছে রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের প্রতি কামরায় বসছে টিভি। হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন, লোকাল ট্রেনে টিভি বসানোর জন্যে টেন্ডার ডাকা হচ্ছে। আগামী তিন-চার মাসের মধ্যে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের কামরাতে বসানো হয়ে যাবে টিভি। সেখানে যা চলবে তা হবে হবে প্রি-রেকর্ডেড। যা চালক ও গার্ডের কামরা থেকে নিয়ন্ত্রিত হবে স্বয়ংক্রিয়ভাবে।

লোকাল ট্রেনের প্রতি কামরায় বসছে টিভি

লোকাল ট্রেনের প্রতি কামরায় বসছে টিভি, করোনা কালে 'ডিপ্রেশন' কাটাতে তৎপর রেল!

ডিআরএমের আশা, এর ফলে যাত্রীদের বিনোদনের পাশাপাশি রেলের কিছুটা আয় বাড়বে বিজ্ঞাপনের দৌলতে। তাঁর কথায়, “ডিভিশনের ৫০টি রেকের সব কামরাতে এই টিভি লাগানোর জন্য টেন্ডার ডাকা হচ্ছে। বিভিন্ন সংস্থা চাইলে রেক ভাগে ভাগে নিতে পারবে।” প্রসঙ্গত, মুম্বইয়ের লোকাল ট্রেনগুলিতে ইতিমধ্যেই টিভি চালু হয়েছে। দেশের মধ্যে দ্বিতীয় হিসেবে হাওড়া ডিভিশনে বসানো হচ্ছে অডিওর যায়গায় অডিও ভিস্যুয়েল সিস্টেম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর