৩০শে ভোট ভবানীপুরে, মনোনয়ন জমা দিলেন প্রার্থী মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩০শে ভোট ভবানীপুরে, কুর্শি ধরে রাখতে ফের ভোট লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জমা দিলেন তারই মনোনয়ন। ২১ এর ভোটে নিজের গড় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে ভোট লড়েছিলেন মমতা।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় অতি সক্রিয় CBI, জমা পড়ল থার্ড চার্জশিট

বিপক্ষে ছিলেন পুরানো সৈনিক শুভেন্দু। হাড্ডাহাড্ডি লড়াই এর পর হাইভোল্টেজ নন্দীগ্রামে হেরেছিলেন মমতা। নিয়মমতো মুখ্যমন্ত্রীর কুর্শিতে বহাল থাকতে ৬ মাসের মাথায় রাজ্যের যে কোন বিধানসভা থেকে ভোট জিতে ফিরতেই হতো তাঁকে।

মমতার জমি ছেড়ে আগেই পদত্যাগ করেছিলেন ২১এর ভোট জেতা ভবানীপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আসনেই উপনির্বাচন হবে ৩০ তারিখে। আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভবানীপুরের জন্য নিজের মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব পরিকল্পনা মতোই আজ দুপুরে গোপালনগর মোড়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সঙ্গে ছিলেন দলের বাকি নেতারা। এর আগেও ২০১১ এবং ২০১৬ তে এই ভবানীপুর থেকেই ভোট জিতে এসেছিলেন তিনি। ফের আরও একবার লড়বেন সেখান থেকেই।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত