ভোট পরবর্তী হিংসা মামলায় অতি সক্রিয় CBI, জমা পড়ল থার্ড চার্জশিট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী মামলায় শুরু থেকেই কোমর বেঁধে কাজে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন কয়েক আগেই উচ্চ আদালতের রায়ে বাংলার ভোট পরবর্তী হিংসা মামলার কিছু ক্ষেত্রের তুদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে।

আরও পড়ুনঃ প্রার্থী নাম জানিয়ে দিয়েছে বাম-বিজেপি, কিছুক্ষণেই মনোনয়ন জমা দেবেন মমতা

আদালতের তরফে জানানো হয়েছিল রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলার খুন এবং ধর্ষণের অভিযোগ গুলি খতিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা দল। সেই মতো শুরু থেকেই কোমর বেঁধে কাজে নেমছেন আধিকারিরা। রাজ্য পুলিশের রিপোর্টের ওপর ভরসা না করে নিজেরাই শুরু করেছেন স্পট ভিজিট।

অভিযোগ এবং ঘটনাস্থলে পৌছে গিয়ে তদন্ত চালাচ্ছেন, কিছু ক্ষেত্রে ভাষা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ঠাওর করে দলে নিয়োগ করা হয়েছে বাঙালি কনস্টেবলদের। গত কয়েকদিনের তদন্তে ইতিমধ্যে দুটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই।

প্রথম চার্জশিট জমা পড়েছিল, বীরভূমের মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলার ঘটনায়, গত শুক্রবার বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের মামলায় ব্যারাকপুর আদালতে জমা করেছিল দ্বিতীয় চার্জশিট। তার পরেই আজ তৃতীয় চার্জশিত জমা করেছে সিবিআই।

রাজ্যে ১৫ টি খুন এবং ৬ টি ধর্ষণের মামলায় ২৭ অগাস্ট ১১টি এফআইআর দায়ের করেছিল সিবিআই।  তার পরে দায়ের হয়েছে আরও ২৩ টি এফআইআর।  বিজেপি বুথ সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থার্ড চার্জশিট জমা করে। তিন জন আছেন জেল হেফাজতে, দু’জন আপাতত জামিনে মুক্তি পেয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন