Tapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। রবিবার নিজাম প্যালেসে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে একের পর চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছিল তাপস। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল। আরও একজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ CBI: ভাঙড়ের তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি, ঘুরছে একাধিক প্রশ্ন

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের বারবার মুখোমুখি হতে হয়েছে তাপস মণ্ডলকে। একাধিকবার সিবিআই ও ইডির কাছে চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য তুলে দিয়েছে তাপস। গ্রেফতারির পরে তাপস বলেন, কেন গ্রেফতার করল বুঝতে পারছি না। তদন্তে এখনও সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। এই মুহুর্তে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর এক এজেন্টের নাম নিলাদ্রী ঘোষ।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস, গ্রেফতার আরও এক 
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস, গ্রেফতার আরও এক

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তাপস মণ্ডল সম্পর্কে কুন্তল দাবি করেন, কেন তাপসকে গ্রেফতার করা হচ্ছে না। এমনকি তাপসের সঙ্গে বিজেপির যোগ নিয়ে অভিযোগ তোলেন তিনি। আবার কখনও কুন্তল বলেছেন সাক্ষীদের প্রভাবিত করছে তাপস। আগামীকাল আদালতে ফের পেশ করা হবে কুন্তলকে। যদিও এই কুন্তল ঘোষের নাম প্রথমে এনেছিল তাপসই। এখন সেই তাপসকে গ্রেফতার করা হল। এমনকি কুন্তলের সঙ্গে মানিকের যোগ নিয়েও বারবার বলেছন তাপস। অন্যদিকে, নিলাদ্রী ঘোষের কথা বারবার তুলে ধরেছিল কুন্তল। সকলকেই গ্রেফতার করা হয়েছে।

তৃণমূল নেতা কুন্তল বারবার দাবি করে, তাপস তাঁর কাছ থেকে টাকা নিয়েছে। আবার তাপস দাবি করেন, কুন্তল তাঁর কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছে। দুই জনের বক্তব্যে অসঙ্গতি মিলতেই তাপসকে গ্রেফতার করা হয়। এমনটাই সিবিআই সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস, গ্রেফতার আরও এক 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস, গ্রেফতার আরও এক 
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস, গ্রেফতার আরও এক

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। একইসঙ্গে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এখন আবার তাপসকে গ্রেফতার করা হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর