নজরবন্দি ব্যুরোঃ এবার সুপ্রিম কোর্টে যেতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ শিক্ষকদের পোস্টিং সংক্রান্ত মামলায়। শিক্ষকদের পোস্টিংয়ের ক্ষেত্রে অবৈধভাবে টাকার লেনদেন হয়েছিল বলে অভিযোগ। তার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেই মামলায় ইডি ও সিবিআই দুই সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
আরও পড়ুনঃ আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের
এমনকী প্রেসিডেন্সি জেলে গিয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মামলায় এবার স্বস্তি পেলেন মানিক। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

পোস্টিং-দুর্নীতি সংক্রান্ত মামলায় তাই আপাতত কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়তে হচ্ছে না তাঁকে। মানিকের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সেলিং-এর সময় তাঁদের নিজের জেলায় শূন্যপদ না থাকার কথা বলা হলেও কয়েকদিনের ব্যবধানেই সেই জেলায় শূন্যপদে চাকরির সুযোগ পান অনেকে।

এ ক্ষেত্রে কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।
স্বস্তি মানিকের, পোস্টিং দুর্নীতিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালত উল্লেখ করেছে, সংশ্লিষ্ট মামলায় পার্টি ছিলেন না মানিক ভট্টাচার্য। সে কারণেই তদন্ত থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মানিকের বক্তব্য শোনা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।



