পঞ্চায়েতে পরিষেবা দিতে ব্যর্থ হলে অর্থাৎ ঠিকমতো কাজ না করলে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরে যেতে হবে, আগেভাগেই মুচলেকায় সই করিয়ে রাখল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়ে বিভিন্ন জায়গায় বোর্ড গঠন করছে রাজ্যের শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে যেমন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছিল এখন ঠিক তেমনি পঞ্চায়েত প্রধানদের কড়া নজরদারির মধ্যে রাখতে চায় তৃণমূল।
হাত শিবিরে নাম লেখালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। ইয়াসিরের অভিযোগ, তাঁকে গুরুত্ব দেয়নি তৃণমূল।
যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় বঙ্গ রাজনীতি। এবার নিহত ছাত্রের বাড়িতে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নদীয়ার হাঁসখালির বগুলা গ্রামে যাবেন তাঁরা। কে কে রয়েছেন এই দলে?
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, একুশের বিধানসভার সেই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম! আর সেখানে বর্তমান সময়ের রাজ্যের সবচেয়ে ‘জনপ্রিয়’ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে জয় পেলেন তখন সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারী। এবার সেই নন্দীগ্রামেই বিজেপির সমর্থনে পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল! এরপরে কী নন্দীগ্রামকে আর শুভেন্দু-গড় বলা যায়? প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।
পঞ্চায়েতে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, একথা যেমন সত্যি, তেমনই পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ তৃণমূলেরই দুই পক্ষের। ফের একবার প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে, চাঁচলে 'প্রধান কে হবেন' নিয়ে তৃণমূলের দুই পক্ষ বিবাদে জড়ায়। অন্যদিকে, হুগলির আরামবাগেও বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। দিকে দিকে এই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে সক্রিয় পুলিশ।
বিজেপির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে তৃণমূলের। আর নিজে থেকেই সেই অবস্থান মঞ্চে গিয়ে ভাষণ দিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। "বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য আলোচনা হোক", তৃণমূলের ধর্না মঞ্চে গিয়ে ভাষণে বললেন সত্যেন। যা নিয়ে জোর চর্চা জেলা জুড়ে। পাশাপাশি, তাঁর দলবদলের জল্পনাও তুঙ্গে। বর্তমানে যুযুধান রাজনীতির আবহে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর সেই অবস্থান মঞ্চ থেকে কেন্দ্র-রাজ্য দু'জনকেই আলোচনা করে সমস্যা মেটানোর দাবি করেছেন বিধায়ক।
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে প্রতিটা ব্লকে ব্লকে আজ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল। সকাল বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিক্ষোভে অংশ নিয়েছেন ফিরহাদ হাকিম, অর্জুন সিংহ, তাপস রায়ের মতো তৃণমূলের প্রথম সারির নেতারা। বিভিন্ন জেলায় মঞ্চ খাটিয়ে প্ল্যাকার্ড তৈরি করে প্রতিবাদে বসেছেন তৃণমূল নেতারা।