TMC-BJP: উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রবিবার রাজ্যের ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল। আর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ঘাসফুলের বিক্ষোভ মঞ্চে উঠে মাইকে বক্তৃতা রাখলেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়! এই ঘটনায় অবাক প্রত্যেকেই। ব্যাপারটা ঠিক কী?

আরও পড়ুন: লোকসভার আগে রদবদল বঙ্গ বিজেপিতে, নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির

বিজেপির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে তৃণমূলের। আর নিজে থেকেই সেই অবস্থান মঞ্চে গিয়ে ভাষণ দিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। “বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য আলোচনা হোক”, তৃণমূলের ধর্না মঞ্চে গিয়ে ভাষণে বললেন সত্যেন। যা নিয়ে জোর চর্চা জেলা জুড়ে। পাশাপাশি, তাঁর দলবদলের জল্পনাও তুঙ্গে। বর্তমানে যুযুধান রাজনীতির আবহে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর সেই অবস্থান মঞ্চ থেকে কেন্দ্র-রাজ্য দু’জনকেই আলোচনা করে সমস্যা মেটানোর দাবি করেছেন বিধায়ক।

WhatsApp Image 2023 08 06 at 5.26.52 PM

২১ শে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপির নেতা ও বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী, এদিন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বাতাসকুড়ি মোড়ে শামিয়ানা টাঙিয়ে মঞ্চ তৈরি করা হয়। বেলা ১২টা বাজতেই তৃণমূল নেতাকর্মীরা ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?
উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?

অবস্থান বিক্ষোভ শুরু কিছুক্ষণের মধ্যে গঙ্গারামপুর থেকে বাতাসকুড়ির বাড়িতে ফিরছিলেন বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বাড়িতে ঢোকার সময় বিধায়ক সত্যেনবাবু তৃণমূলের অবস্থান বিক্ষোভের সামনে গাড়ি থেকে নেমে পড়েন। এগিয়ে যান মঞ্চের দিকে। সকলকে অবাক করে দিয়ে তৃণমূলের মঞ্চের সামনে বসে পড়েন বিধায়ক। বিজেপির বিধায়ককে দেখে অনেক তৃণমূল কর্মী সৌজন্য দেখান, আবার অনেকে ক্ষোভ দেখাতে থাকেন। সেসময় সত্যেন তৃণমূলের কর্মীদের কাছ থেকে মাইক্রোফোন চেয়ে নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। প্রাথমিকভাবে তিনি এলাকার জন্য কি কি কাজ করেছেন সেই বিষয়গুলি তুলে ধরেন। তৃণমূলের অবস্থান বিক্ষোভে বিজেপি বিধায়ক তাঁর উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরায় কিছুটা ক্ষুদ্ধ হন তৃণমূল কর্মীরা।

উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?
উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?

এরপরই বকেয়া প্রসঙ্গে বলতে শুরু করেন বিধায়ক। তিনি বলেন, “বাংলার মানুষের জন্য টাকা আসুক আমি চাই। রাজ্য ও কেন্দ্রের সরকার এনিয়ে বসে আলোচনা করুক”। স্বাভাবিকভাবেই, রাজনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সঠিক ভূমিকা পালন করেছেন বিধায়ক। বিরোধীদের সমাবেশে গিয়ে নিজের কথা বলে এসেছেন তিনি। অনেক তৃণমূলের কর্মীও স্বীকার করছেন, কর্মসূচি তৃণমূলের হলেও ফোকাসটা কেড়ে নিয়ে গেলেন বিজেপির বিধায়কই।

উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?

অপরদিকে, বালুরঘাটে জেলার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ির অদূরে যথারীতি তৃণমুলের জেলা সভাপতি মৃণাল সরকারের নেতৃত্বে অবস্থান চলছিল। সেই অবস্থানে জেলা তৃণমুলের সভাপতিদের ধর্না মঞ্চে তাঁদের দাবির সমর্থনে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়ের বক্তব্যকে তাঁদের দলের নৈতিক জয় বলে দাবি করেন।

যদিও বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরীর দাবি এরকম ঘটনার কথা জেনেছি, বিষয়টি রাজ্য নেতৃত্ব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। এদিকে আচমকাই তৃণমুলের ধর্না মঞ্চে গিয়ে বিজেপি বিধায়ক তথা একদা প্রাক্তন তৃণমুল নেতা সত্যেন রায়ের বক্তব্য রাখা, তাও আবার কেন্দ্রের বিরুদ্ধে ও রাজ্য সরকারকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি ফের তার পুরনো দলে ফিরতে চলেছেন তিনি? যদিও সত্যেন রায় এসব জল্পনার কথা হেসে উড়িয়ে দিয়ে জানিয়েছেন তিনি বিজেপিতে ভাল আছেন। এখন দেখার সত্যেনের আজকের এই কান্ডের জন্য দল কি সিদ্ধান্ত নেয়।

উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?

উলটপুরাণ! তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, কী ব্যাপার?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন