HomeTagsBengal tmc

bengal tmc

TMC: মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

পঞ্চায়েতের বোর্ড গঠন এবং আগামী লোকসভার প্রস্তুতিকে মাথায় রেখে শনিবার মুর্শিদাবাদের তৃণমূল জেলা নেতৃত্ব বৈঠক ডেকেছে। আর সংশ্লিষ্ট জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে শাসক দলের মাথাব্যথার অন্ত নেই। তবে, জানা গিয়েছে, ক্ষমাপ্রার্থী হুমায়ুনকে আজকের বৈঠকে ডেকেছে তৃণমূল।  

CV Anand Bose: বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের

সম্প্রতিই রাজভবনে দুর্নীতি দমন শাখা খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানেই অভিযোগ জমা পড়ার ভিত্তিতে রাজ্যের বেশ কয়েকটি বিএড কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। তিনি আগেই যেমন বলেছিলেন, দুর্নীতি কোনও রকমভাবে বরদাস্ত করা হবে না, এবার কথা মতোই পদক্ষেপ নিলেন বোস।

Locket Chatterjee: লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে চিটিংবাজির নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় এজেন্সির দফতরে গিয়ে অভিনেত্রীর সাংসদের বিরুদ্ধে চিটফান্ডের সুবিধা নেওয়ার অভিযোগ জানাল শাসক দল।

Nusrat Jahan: অভিযোগ প্রমাণ হলে লোকসভার টিকিট কার্যত অনিশ্চিত, ভাবমূর্তি ফেরাতে নুসরতকে ছাঁটবে তৃণমূল?

লোকসভার আগে সময় নেই একবছরেরও। আর তার মধ্যেই বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। তিনি নাকি ২৪ কোটি টাকার প্রতারণার সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগ এখনও প্রমাণসাপেক্ষ। আক্ষেপের বিষয়, তৃণমূল আর দুর্নীতি এই শব্দদুটো যেন ক্রমেই পরিপূরক হয়ে উঠছে। এবার, রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রতারণা প্রমাণ হলে লোকসভার টিকিট কার্যত অনিশ্চিত নুসরতের।

TMC: হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমাও আট ঘণ্টাই

একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন যে, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আদায়ের দাবিতে প্রতিটি ব্লকের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। অভিষেকের সেই ঘেরাও কর্মসূচিতে হাইকোর্ট সরাসরি ‘না’ ঘোষণা করেছে। তারপরেও কিন্তু বুধবার পথে নামতে চলেছে তৃণমূল। আর প্রতিবাদের সময়সীমাও আট ঘন্টাই বজায় রাখা হয়েছে।

Murshidabad: অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

মুর্শিদাবাদে বিরোধী জোটে ভাঙন অব্যাহত। ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন ৪ জন কংগ্রেস এবং ১ জন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে। যদিও দলত্যাগীদের দাবি, উন্নয়নে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।

Humayun Kabir: নতুন দল গড়বেন হুমায়ুন? শো-কজ পেয়েও সুর ‘নরম’ নয়, ‘গরম’ হুমকি বিধায়কের!

শো-কজ পাবার দিনই রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ করে নতুন দল গড়ার হুমকি দিয়ে রাখলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। একাধিকবার দল বিরোধী কথা বলার অপরাধেই আজ তাঁকে শো-কজ করল দল। তবে, শো-কজ নোটিস পেয়েও একবিন্দু সুর নরম করলেন না ভরতপুরের বিধায়ক।

Trending Now