TMC: মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের বোর্ড গঠন এবং আগামী লোকসভার প্রস্তুতিকে মাথায় রেখে শনিবার মুর্শিদাবাদের তৃণমূল জেলা নেতৃত্ব বৈঠক ডেকেছে। আর সংশ্লিষ্ট জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে শাসক দলের মাথাব্যথার অন্ত নেই। তবে, জানা গিয়েছে, ক্ষমাপ্রার্থী হুমায়ুনকে আজকের বৈঠকে ডেকেছে তৃণমূল।

আরও পড়ুন: নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ, প্রথমবার মুখ খুললেন যশ

আজকের বৈঠকে মুর্শিদাবাদে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে মূলত বৈঠকটি ডাকা হলেও সূত্রের খবর, দলবিরোধী নেতাদের কড়া বার্তা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কারণ, আগামী বছর লোকসভা নির্বাচন। মুর্শিদাবাদ অধীর-গড় হিসেবেই পরিচিত। তাই সেখানে সংগঠনকে আরও মজবুত করতে চায় শাসক শিবির।

মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন তৃণমূলের ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন কবীর। একাধিকবার দল বিরোধী কথাবার্তা বলার জন্য তাঁকে শোকজ করে তৃণমূল। এরপরই সুর নরম করেন হুমায়ুন। তাঁর বয়ানে, “আমি তৃণমূলেই আছি তৃণমূলেই থাকব”। তাই এই মুহূর্তে আর হুমায়ুনের বিরুদ্ধে নতুন কোনও পদক্ষেপ নিতে চায় না শাসক শিবির। তবে, আজকের বৈঠকে সুব্রত বক্সীর তরফে নিশ্চয়ই হুমায়ুনের প্রতি একটা বার্তা থাকবেই বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান।

মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?
মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

এছাড়া জানা গিয়েছে, মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটকে একত্রীকরণ করা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২১ অগস্ট ইমামদের নিয়ে নেতাজী ইন্ডোরে সভা করবেন, তাও আজকের বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলা নিয়ে এই মুহূর্তে তৎপর তৃণমূল।

মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?
মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত