Murshidabad: অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুর্শিদাবাদে বিরোধী জোটে ভাঙন অব্যাহত। ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন ৪ জন কংগ্রেস এবং ১ জন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে। যদিও দলত্যাগীদের দাবি, উন্নয়নে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?

পঞ্চায়েতের ফলপ্রকাশের পর থেকেই মুর্শিদাবাদে অন্যান্য দলের জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। এবার ৪ জন কংগ্রেস এবং ১ জন সিপিএমের জয়ী প্রার্থী শাসক দলে নাম লেখালেন। রবিবার সকালে তাঁরা সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামে বাড়িতে গিয়ে ঘাসফুল ঝান্ডা হাতে তুলে নেন।

অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

আগামী ১৫ দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। তার আগেই নিজেদের ক্ষমতা আরও বাড়িয়ে নিল শাসক দল। কংগ্রেস নেতারা অবশ্য অভিযোগ করেছেন, তাঁদের দলে প্রার্থীদের হুমকি দিয়ে এবং ভয় দেখিয়ে দলবদল করতে বাধ্য করা হয়েছে।

অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের
অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

যদিও দলত্যাগী প্রার্থীরা জানিয়েছেন, তাঁরা আগে তৃণমূলই করতেন কিন্তু টিকিট না পেয়ে কংগ্রেস ও সিপিএমে যোগদান করেছিলেন। তাঁরা এই দলবদলকে ঘরে ফিরে আসা বলেছেন। সব মিলিয়ে অধীর-গড়ে কিন্তু বিরোধী জোটে ভাঙন চলতেই থাকল।

অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত