SFI: বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রতি দু’বছর অন্তর বাম ছাত্র যুব সংগঠনের নতুন কমিটি ও নেতৃত্ব নির্বাচন করা হয়। চলতি বছর সেপ্টেম্বরেই সেই সময়সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। তবে, আগামী বছর জানুয়ারিতেই এসএফআই (SFI) রাজ্য সম্মেলনের মাধ্যমে বাম ছাত্র সংগঠনে রদবদলের চিন্তা করছে সিপিআইএম। এখন, আলিমুদ্দিন কাদের দায়িত্ব দেবে সেটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন: কেমন আছেন বুদ্ধ বাবু? আজ সকালের লাস্ট আপডেট

এই মুহূর্তে এসএফআইয়ের (SFI) রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি প্রতীক-উর রহমান। চলতি বছর সেপ্টেম্বরেই তাঁদের মেয়াদ পূর্ণ হয়ে যাবে। বৃহস্পতিবার সিপিআইএমের ছাত্র ফ্র্যাকশন কমিটির মিটিং ছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সৃজন ও প্রতীককে ছাত্র সংগঠন থেকে অবসর নেবার কথা আলোচলা হয়েছে বলে সূত্রের খবর। তাঁরা দু’জনেও তাই চান। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে ছাত্র সংগঠন দেখার দায়িত্বে রয়েছেন সুজন চক্রবর্তী। তাই তিনি এসএফআইয়ের (SFI) রদবদলে বড় ভূমিকা নিতে পারেন বলেই ধরে নেওয়া যায়।

বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?

সিপিআইএম সূত্রে খবর, পরবর্তী রাজ্য সম্পাদক হিসেবে উঠে আসছে দেবাঞ্জন দে-র নাম। দেবাঞ্জন এখন কলকাতা জেলার এসএফআই (SFI) সভাপতি। অন্যদিকে, সভাপতি পদের দাবিদার হিসেবে অশোকনগরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক সত্যসেবী করের পুত্র আকাশ করের নাম ভেসে আসছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণার ঋজুরেখ দাশগুপ্ত কিংবা বর্ধমানে অনির্বাণ রায়চৌধুরীও দায়িত্ব পেতে পারেন বলে চাউর হয়েছে।

বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?

আগামী বছর জানুয়ারির ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে এসএফআই (SFI) রাজ্য সম্মেলন হবার কথা আপাতত স্থির হয়েছে। তবে কোন জেলায় এ বার ছাত্র সংগঠনের রাজ্য সম্মেলন হবে, তা এখনও স্থির হয়নি। ছাত্র সংগঠন বরাবর বামপন্থী রাজনীতির একটি বড় অংশ। সৃজন ভট্টাচার্য এবং প্রতীক-উর রহমান কঠিন সময়ের মধ্যেও এতদিন সেই দায়িত্ব নিজেদের মতো করে সামলে এসেছেন। এবার আলিমুদ্দিনের ভাবনার কারা আছেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?

বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?
বাম ছাত্র সংগঠনে রদবদলের সম্ভাবনা, কাদের নিয়ে ভাবনা আলিমুদ্দিনের?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত