নজরবন্দি ব্যুরোঃ চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, কেটেছে কিছুটা আচ্ছন্নভাব। চোখ মেলে তাকিয়েছেন তিনি। শনিবার রাতে তাঁর রক্তচাপ, অক্সিজেন, ইউরিন আউটপুট মোটামুটি ঠিক ছিল বলে জানা গিয়েছে।


ব্লাড সুগারটা একটু বেশি ছিল। রবিবার সকালে রাইলস টিউব দিয়ে একটু খাবার খাওয়ানো হবে তাঁকে এমনটাই জানা গিয়েছে।রবিবার দুপুরে তাঁর ‘সিটি স্ক্যান’ করানোর পরিকল্পনা রয়েছে মেডিক্যাল বোর্ডের।

তার পরেই বোঝা যাবে, ঠিক কত দিন ভেন্টিলেশনে রাখতে হতে পারে বুদ্ধদেবকে।রবিবার সকালে বুদ্ধদেবের চিকিৎসার জন্য তৈরি করা মেডিক্যাল বোর্ড পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে বৈঠকে বসবে।



সেখানেই ওঁর চিকিৎসার ভবিষ্যৎ দিশানির্দেশ স্থির করা হবে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাতে তাঁর সমস্ত ভাইটাল প্যারামিটার মেন্টেন হয়েছে ঠিক যেমন তাঁরা চাইছিলেন।
কেমন আছেন বুদ্ধ বাবু? আজ সকালের লাস্ট আপডেট

তাঁর যে ওষুধ চলছে তা কাজ করার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল। এই স্থিতাবস্থাই এই মুহুর্তে ডাক্তারদের কাছে একটি আশার বিষয় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে বুদ্ধ বাবুর অবস্থা এখন স্থিতিশীল বলেই মনে করছেন চিকিৎসকরা।







