BJP: গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে জোর গুঞ্জন!  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মেয়াদ ফুরানোর আগেই তাঁকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এবার আচমকাই সর্বভারতীয় সহসভাপতি পদ কেড়ে নেওয়া হল দিলীপ ঘোষের হাত থেকে। দিলীপের এই পদ খোয়ানো নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানান গুঞ্জন। কেউ বলছেন, রাজ্যে গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, আবার কারুর মতে, দিলীপ বারবার বঞ্চনার শিকার!

আরও পড়ুন: আচমকাই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী

সর্বভারতীয় সহসভাপতি পদ চলে যাবার পর দিলীপের নিজের বক্তব্য, আসন্ন লোকসভা নির্বাচনে যাতে সাংসদরা নিজেদের এলাকায় আরও মনোনিবেশ করতে পারেন সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, বিজেপির নতুন কমিটিতে প্রায় সকলেই রাজ্যসভার সাংসদ। একজন কেবল লোকসভার সাংসদ। তিনি হলেন তেলেঙ্গানার করিমনগরের সঞ্জয় বন্দি। তাহলে দিলীপকে সরানো হল কেন?

গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে গুঞ্জন!
গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে গুঞ্জন!

অসমর্থিত সূত্রে আরও একটি খবর উঠে আসছে, রাজ্যে সুকান্ত আর শুভেন্দুর নাকি নতুন ঘোঁট তৈরি হয়েছে। আর সেখানে নাকি দিলীপের ঠাঁই নেই। যদিও এই কথা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সন্দেহ আছে। কারণ, কেবল একবার সুকান্তের ‘অভিজ্ঞতা কম’ ছাড়া দিলীপ সেভাবে এই দুয়ের বিপক্ষে কিছু বলেননি। সম্প্রতি পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে কলেজ স্ট্রিটে যে প্রতিবাদ মঞ্চ থেকে মিছিল শুরু হয় বিজেপির, সেখানে কিন্তু এই তিন নেতাকে কাছাকাছি থাকতে দেখা গিয়েছে। আর, কথাতেও বজায় ছিল পারস্পরিক সম্মান। তাও প্রশ্ন থেকে যায়, কেন বারবার দিলীপকেই পদ খোয়াতে হয়?

গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে গুঞ্জন!

বিজেপিতে প্রথম থেকেই চাঁচাছোলা বক্তব্য রাখতেন দিলীপ। তাঁর স্বনিয়ন্ত্রিত স্বভাব এবং লাগামহীন বক্তব্য যে শীর্ষ নেতৃত্বের পছন্দের নয় তাও প্রমাণিত হয়ে গিয়েছিল যখন তাঁকে মেয়াদ সম্পূর্ণের আগে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ঘনঘন দিল্লিতে যাতায়াত বাড়তে থাকে শুভেন্দু সুকান্তর। সম্প্রতিও দিল্লিতে যান এই দুই হেভিওয়েট গেরুয়া নেতা। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক হয় সুকান্ত শুভেন্দুর। আর তারপরই আজ পদ খোয়ালেন দিলীপ। তাহলে, একটা প্রশ্ন কি থেকেই যায় না যে, রাজ্যে দিলীপের যে জনপ্রিয়তা আছে ঠিক, কিন্তু গ্রহণযোগ্যতা কতটা আছে? আর এই বার্তাই কি দিল্লির নেতাদের কানে দিয়েছেন দুই সতীর্থ নেতা? রাজনৈতিক মহলে দিলীপকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা আপাতত চলতেই থাকবে।

গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে গুঞ্জন!

গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে গুঞ্জন!
গুরুত্ব বাড়ছে শুভেন্দু-সুকান্তর, দিলীপের সাথে কি শুধুই বঞ্চনা? বিজেপির অন্দরে গুঞ্জন!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন